image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

চন্দনাইশে নির্যাতিত পরিবারের সংবাদ সম্মেলন

চন্দনাইশ প্রতিনিধি    |    ১৮:৩৫, অক্টোবর ৬, ২০২১

image

চন্দনাইশে জোরপূর্বক জমি দখল করার চেষ্টা ও গৃহবধূ নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলার জোয়ারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাষ্টার পাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের পুত্র মো. নুরুল আবছার।

বুধবার (৬ অক্টোবর) দুপুরে ভুক্তভোগীর নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. নুরুল আবছার বলেন, তাঁর খরিদাকৃত ভোগ দখলীয় যায়গা নিয়ে প্রতিপক্ষ মোস্তাক আহমদ গংয়ের সাথে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে গত শনিবার (২ অক্টোবর) দুপুরে মোস্তাক আহমদ ও তার লোকজন ওই জায়গা তাদের খরিদা জায়গা দাবি করে বাউন্ডারি ওয়াল নির্মাণের চেষ্টা চালায়। এ সময় মো. নুরুল আবছারের স্ত্রী শাহনেওয়াজ আক্তার বাধা দিলে তাকে বেদম মারধর করে আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন। 

পরবর্তীতে এ ঘটনায় আহত শাহনেওয়াজ আক্তার বাদী হয়ে মোস্তাক আহমদকে প্রধান আসামী করে ৫ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছিলেন। পরবর্তীতে মো. নুরুল আবছার বাদী হয়ে মোস্তাক আহমদকে প্রধান আসামী করে ৮ জনের বিরুদ্ধে চন্দনাইশ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। তিনি আরো বলেন, দায়ের করা মামলার আসামীগন জামিনে মুক্ত হয়ে আমি ও আমার পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি-ধামকি প্রদান করায় প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন আরফা বেগম, শাহনেওয়াজ আকতার, জমির উদ্দিন, রোকেয়া আকতার, আমেনা বেগম, আয়শা আকতার, একরামুল হাছান প্রমুখ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image