image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

আনোয়ারায় আওয়ামীলীগের সম্মেলনে সংঘর্ষ, আহত ৪

আনোয়ারা প্রতিনিধি    |    ১৯:১৭, অক্টোবর ৭, ২০২১

image

আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের ৪ ও ৬ নং ওয়ার্ড় আওয়ামীলীগের সম্মেলনে প্রবেশে বাধা ও প্রতিপক্ষের হামলায় এক সভাপতি প্রার্থীসহ ৪ জন আহত হয়েছে।

বুধবার(৬ অক্টোবর) বিকালে উপজেলার চাতরী চৌমহনী এলাকার শশী কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন ৪ নং ওয়ার্ড়ের সভাপতি প্রার্থী মো. বেলাল (৪০), খোরশেদ আলম(৫২), মো. মফিজ (২৮) ও মোজাম্মেল (৪০)।

আহতদের মধ্যে ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও সভাপতি প্রার্থী মো. বেলালকে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার বিষয়ে আদালতে মামলার প্রস্ততি চলছে বলে আহতরা জানান।

আহতরা জানান, বুধবার বিকালে দলের কর্মী সমর্থকদের নিয়ে সম্মেলনে প্রবেশ করতে গেলে প্রতি পক্ষের লোকজন তাদের প্রথমে বাধা দেয়। তারা প্রবেশ করতে চাইলে প্রতিপক্ষ তাদের ওপর হামলা করে। এসময় গুরুতর আহত বেলালকে প্রথমে আনোয়ারা হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে বেলাল হাসপাতালের ২৮ নং ওয়ার্ড়ের চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।

আহত বেলাল বলেন, গণতান্ত্রিক নিয়মে সম্মেলনের ঘোষনা দিলেও আমাদেরকে সম্মেলনেই প্রবেশ করতে দেয়নি। আমরা প্রবেশ করতে চাইলে এ বর্বর হামলা চালানো হয়।

হামলার বিষয়ে চাতরী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম. নুরুচ্ছাফার কাছে জানতে চাইলে তিনি মিটিংয়ে রয়েছে বলে জানান।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image