শিরোনাম
কর্ণফুলী প্রতিনিধি | ২০:০২, অক্টোবর ৮, ২০২১
মাহে রবিউল আউয়াল ও জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ.)কে স্বাগত জানিয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ কর্ণফুলী উপজেলা শাখার উদ্যোগে এক র্যালি বের করা হয়েছে।
শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার মইজ্জেরটেক আখতারুজ্জামান চৌধুরী বাবু চত্বর থেকে বের হয়ে র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণঃরায় আখতারুজ্জান চৌধুরী বাবু চত্বরে এসে মিলাদ-কিয়াম মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
গাউছিয়া কমিটির সহ সভাপতি মনজুরুল আলম মনজুর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ইমতিয়াজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় গাউছিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, প্রধান বক্তা গাউছিয়া কমিটির দাফন কাফন কমিটির প্রধান সমন্বয়ক এড. মোসাহেব উদ্দিন বখতিয়ার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিকলবাহা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মৌলানা আবদুল্লাহ এরশাদ কুতুবী।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হাসান ইলিয়াছ মুন্সি, মৌ. আহমদ হোসেন নিজামী, খোরশেদ আলম, শাহাদাত হোসেন রুমেল, মৌ. নুর মোহাম্মদ, মৌ. ইউনুস, নুরুল আবছার আজাদ, মোহাম্মদ জামাল, নজরুল ইসলাম, মো. আবু সাদেক আলকাদেরী প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা ঈদে মিলাদুন্নবী(সঃ) উপলক্ষে সরকার গেজেট পেশ করায় রাষ্ট্টপতি ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। সরকারী ভাবে র্যালী বের করারও দাবী জানান বক্তারা।
র্যালী শেষে দেশ ও জনগণের কল্যান কামনা করে বিশেষ মোনাজাতসহ আগামী ১২ রবিউল আউয়াল গাউসিয়া কমিটির জশনে জুলুছে অর্ধ কোটি জনসমাগমের ঘোষণা দেওয়া হয়।
Developed By Muktodhara Technology Limited