image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

দোহাজারীতে পূজামন্ডপে বস্ত্র বিতরণ

চন্দনাইশ প্রতিনিধি    |    ১৬:০৩, অক্টোবর ১০, ২০২১

image

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, "প্রত্যেক ধর্মেরই মর্মবাণী হচ্ছে মানুষের কল্যাণ সাধন করা। সমাজে, দেশে শান্তি প্রতিষ্ঠা করা। বাংলাদেশে হাজার বছর ধরে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি লালন করে আসছি। তারই ধারাবাহিকতায় আসন্ন শারদীয় দুর্গোৎসবেও আমরা সকলে মিলেমিশে শান্তিপূর্ণভাবে এই উৎসব পালন করবো। সাম্প্রদায়িক হানাহানি বা কোন ধরনের বিভেদের সুযোগ নেই। সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে সম্প্রীতি বিনষ্ট হয় এমন কাজ থেকে সকলকে বিরত থাকতে হবে।"

রবিবার (১০ অক্টোবর) দুপুরে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার হাজারী বাড়ী পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী গরিব-অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

এদিন দোহাজারী পৌরসভার ১৪টি পূজা মন্ডপে তাঁর ব্যক্তিগত অর্থায়নে বস্ত্র বিতরণ করা হয়। 

দোহাজারী পৌরসভা পূজা উদযাপন পরিষদ সভাপতি পিযুষ সিংহ হাজারীর সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক বিষ্ণু যশা চক্রবর্তী। উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক প্রবীন দাশ সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দোহাজারী পৌরসভা আ.লীগ সভাপতি মোহাম্মদ আবদুল শুক্কুর, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ অর্থ সম্পাদক এম. ফয়েজ আহমদ টিপু, হাশিমপুর ইউনিয়ন আ.লীগ সভাপতি মাহবুবুল আলম বাবুল, শিক্ষক রুপক কান্তি ঘোষ, মুক্তিযুদ্ধা প্রজন্ম লীগ কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর আলম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য জামাল মিয়া, দোহাজারী পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মশিউর রহমান রাশেদ, সাধারণ সম্পাদক আলম খান, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহেদুল ইসলাম নেছার, কাজী মোস্তাফিজ খসরু, উপজেলা ছাত্রলীগ নেতা ইরফান আহমদ শুভ, স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফ মিয়া, কাশেম আলী, আবু তালেব, এহসান বেগ, বিপ্লব কান্তি ধর প্রমূখ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image