image

আজ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং

আনোয়ারার জমিদার বাড়ি পরিদর্শন করলেন ফ্রান্স রাষ্ট্রদূত

আনোয়ারা প্রতিনিধি    |    ২১:০৭, অক্টোবর ১০, ২০২১

image

আনোয়ারার তৎকালীন জমিদার যোগেশ চন্দ্র রায়ের বাড়ী পরিদর্শন করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জিন মেরিন স্খু।

রোববার(১০ অক্টোবর) বিকালে উপজেলার পরৈকোড়া ইউনিয়নে স্ব-স্ত্রীক জিন মেরিন স্খু ওই বাড়ি ঘুরে পরিদর্শন করেন।

এসময় তাঁদের সাথে ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ ও আনোয়ারা সার্কেলের এএসপি হুমায়ুন কবির।

ফ্রান্সের রাষ্ট্রদূত জিন মেরিন স্খু ও তাঁর স্ত্রী মেরি কেরোলিন স্পু পরৈকোড়ায় অবস্থিত যোগেশ চন্দ্র রায় মেমোরিয়াল ট্রাস্ট টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ পরিদর্শন করেন । এসময় তিনি জমিদার বাড়ী ঘুরে দেখেন এবং ছবি তোলেন।

রাষ্ট্রদূতের পরিদর্শন বিষয়টি নিশ্চিত করে আনোয়ারার ইউএনও শেখ জোবায়ের আহমেদ বলেন, রোববার বিকেলে যোগেশ চন্দ্র রায় মেমোরিয়াল ট্রাস্ট টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের কার্যক্রম দেখতে তাঁরা আনোয়ারা আসেন এবং জমিদার বাড়ি ও কলেজ পরিদর্শন করেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image