শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি | ১৪:৩২, অক্টোবর ১১, ২০২১
বেসরকারি সংস্থা (এনজিও) প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের চন্দনাইশ উন্নয়ন এলাকার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১১ অক্টোবর) সকালে উপজেলার দোহাজারী পৌরসভার সরকার পাড়া এলাকায় ‘প্রশিকা চন্দনাইশ উন্নয়ন এলাকার’ উদ্বোধন করেন সংস্থাটির উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান কামাল। পরে সংস্থাটির পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রশিকা সাতকানিয়া উন্নয়ন এলাকার ব্যবস্থাপক মো. আব্দুল হান্নানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহাজারী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বাবলু, সাবেক দোহাজারী ইউ.পি চেয়ারম্যান আবদুল্লা আল নোমান বেগ, সংস্থাটির উপ-পরিচালক কৃষিবিদ রফিকুল কাশেম, ব্যবসায়ী শফিকুল আলম মধু ও জসিম উদ্দিন। এসময় প্রশিকা চন্দনাইশ উন্নয়ন এলাকার শাখা ব্যবস্থাপক অনিমেষ বিশ্বাস, উন্নয়ন কর্মী শামসুন্নাহার ছাড়াও সংস্থাটির কর্মীও আর্থিক সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
সংস্থাটির উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান কামাল তাঁর বক্তব্যে জানান, দুস্থ মানুষের উন্নয়নের জন্য ও সাধারণ মানুষের দোড় গোড়ায় মানবিক সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার কার্যক্রমকে আরও একধাপ এগিয়ে নিতে চন্দনাইশ এলাকায় এই মানবিক বেসরকারি সংস্থাটির তার কার্যক্রমের উদ্বোধন করেছে। ১৯৭৬ সাল থেকে প্রশিকা কাজ করে আসছে। বর্তমানে ৫৪টি জেলায় আমাদের মানবিক কাজ চলমান আছে। চট্টগ্রাম জেলার ৩৭টি উন্নয়ন এলাকায় প্রায় ১লাখ ১০ হাজার সদস্যদেরকে ঋণ প্রদানসহ নানামূখী সেবা দিয়ে যাচ্ছে সংস্থাটি।
তিনি আরো বলেন, জন্মলগ্ন থেকেই প্রশিকা অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এই ধারা অব্যাহত রাখতে কাজের পরিধি আরও বাড়ানো হয়েছে। প্রশিকা মানুষের কল্যাণে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলে- অস্বচ্ছলদের প্রশিক্ষণ, আর্থিক সেবা প্রধান, নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন, শিক্ষা, হাউজিং ও স্যানিটেশন কর্মসূচি ছাড়াও নানা ধরণের সেবামূলক কাজ করে যাচ্ছে। প্রশিকা যে উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে তা ভবিষ্যতে ও আরও উত্তরোত্তর উন্নতি দিকে এগিয়ে যাবে ও অসহায় দুস্থ মানুষের পাশে সর্বত্র থাকবে।
Developed By Muktodhara Technology Limited