image

আজ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং

নিউরো সার্জন ডা. ধীমান চৌধুরীকে রাউজানে সংবর্ধনা

রাউজান প্রতিনিধি    |    ১৭:৩২, অক্টোবর ১৬, ২০২১

image

রাউজানের সন্তান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরো সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ধীমান চৌধুরীকে সংবর্ধনা দেয়া হয়েছে।

শুক্রবার বিকেলে মধ্য গহিরা বিশ্বাস পাড়াস্থ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।

মধ্য গহিরা পল্লী উন্নয়ন সমিতি'র ব্যবস্থাপনায় এতে সভাপতিত্ব করেন ডা. দীপক সরকার।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন, পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খাঁন, ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, ক্রীড়া ব্যক্তিত্ব সুমন দে, আ.লীগ নেতা নজরুল ইসলাম।

সাংসদ ফজলে করিম চৌধুরী বলেন, রাউজান অনেক জ্ঞাণী-গুণীর জন্মভূমি। এখানে মাস্টার দা থেকে শুরু করে অনেক কবি, সাহিত্যিক, সাংবাদিকের পূর্ণভুমি। যাদের জন্মের কারণে রাউজান আলোকিত। ডা. ধীমান তাদেরই একজন। 

সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়া সম্মিলনী, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image