image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

রাউজানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুন্নী কনফারেন্স অনুষ্ঠিত

রাউজান প্রতিনিধি    |    ১৭:৫৪, অক্টোবর ১৬, ২০২১

image

চট্টগ্রামের রাউজানে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে সুন্নী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার রাতে পূর্ব রাউজানের হযরত আবু বক্কর ছিদ্দিক জামে মসজিদ মাঠে খাজা গরীবে নেওয়াজ একতা সংঘ ও মহল্লা পরিচালনা কমিটির উদ্যোগে এতে প্রধান অতিথি ছিলেন রাউজান সদর ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু। 

খাজা গরীবে নেওয়াজ একতা সংঘ ও মহল্লা পরিচালনা কমিটির সভাপতি মো. ফিরোজ আজমিরীর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মুহাম্মদ আলী। 

মালেকিয়া বায়তূন নূর মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. জোহেল মিয়ার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদেরী। 

বিশেষ অতিথি ছিলেন সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এনামুল হক, হাজী মুহাম্মদ শফি, সাইফুদ্দিন মেম্বার, আব্দুল আহম্মদ, মো. রাশেদ, মো. শহিদুল। 

বক্তা ছিলেন, আলহাজ্ব মাওলানা আব্দুল মান্নান কাদেরী, হাফেজ মাওলানা গিয়াস উদ্দিন কাদেরী, শাহজাদা নুরুল মোত্তাকিন কাদেরী, গাজী ফোরকান কাদেরী, হাফেজ মুহাম্মদ মোরশেদ আলম, সৈয়দ মুহাম্মদ নাসির।

এসময় মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক নুরুল ইসলাম ও সদস্য সচিব জাহাঙ্গীর আলমসহ উপস্থিত ছিলেন আব্দুল সালাম, মো. জমির, মো. সাব্বির, মো. জাহেদ, মো. রাকিব, মো. রিয়াদ, মো. জসিম, মো. করিম, মো. তানভীর, মো. সাকিব, মো. মামুন, মো. ফরিদ, মো. বাচা, মো. টিপু, মো. আরমান, মো. জাহাঙ্গীর, মো. আবছার, মো. রিয়াদ, মো. মোনাফ, মো. মহিউদ্দিন, মো. আরফান, মো. নাঈম, মো. মারুফ, মো. তাসিফ, মো. আরব মিয়া, মো. তাসিন, মো. শরিফ, মো. মাসুম সহ অনেকে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image