শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি | ১৪:১২, অক্টোবর ১৮, ২০২১
চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাশেল দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার(১৮ অক্টোবর) সকালে খতমে কোরআন, শেখ রাশেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
শিক্ষক নেলি দেবীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তানভীর হাসান চৌধুরী, সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক, কৃষি কর্মকর্তা রমজাম আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার, চেয়ারম্যানদের মধ্যে মো. ইয়াছিন হিরু, অসিম কুমার দেব, এমএ কাইয়ুম শাহ, এনজিও ফোরামের সভাপতি নুরুল আবছার তালুকদার, মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান।
Developed By Muktodhara Technology Limited