image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

বিএনপি’র কারাবন্দী নেতা আসলাম চৌধুরী সুস্থতা কামনায় সীতাকুন্ড ছাত্রদলের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক    |    ০১:২৩, মে ১৬, ২০২২

image

বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব কারাবন্দী আসলাম চৌধুরীর সুস্থতা ও মুক্তি কামনা করে দোয়া মাহফিল করেছে সীতাকুন্ড উপজেলা ছাত্রদল।

রবিবার (১৫মে) আসলাম চৌধুরীর কারাভোগের ৬বছর অতিক্রান্ত হওয়ার দিনে তারা এ দোয়া মাহফিলের আয়োজনের করে।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, বিনা দোষে ৬ বছর ধরে কারাভোগ করছেন বিএনপি’র জনপ্রিয় এ নেতা। একের পর এক মিথ্যা মামলা দিয়ে সরকার তাকে কারাবন্দী করে রাখতে চায়। সরকার তার জনপ্রিয়তাকে ভয় পায় বলেই বার বার জেল গেট থেকে তাকে শ্যোন এ্যারেস্ট করা হয়। তাকে এমন এমন মামলায় আসামী করা হয়েছে যার সাথে আসলাম চৌধুরীর ন্যূনতম সংশ্লিষ্টতা নেই।

বক্তারা আরও বলেন, আন্দোলন সংগ্রামের অগ্নিপুরুষ আসলাম চৌধুরীকে কারাগারে বন্দী রেখে আন্দোলন দমিয়ে রাখা যাবে না। তার সৈনিকরা রাজপথে দূর্বার প্রতিরোধ গড়ে তোলার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে বলে বক্তারা দাবি করেন। নেতৃবৃন্দ আসলাম চৌধুরী ও তার ছোট ভাই আমজাদ চৌধুরীর দ্রুত নিঃশর্ত মুক্তি দাবি করেন।

আসলাম চৌধুরীর ৬ষ্ঠ কারাবন্দি দিবস উপলক্ষে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র  যুগ্ম আহবায়ক মোঃ শাহেদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি কাজী সালাহউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদরুল। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোঃ মহিউদ্দিন, উপজেলা বিএনপির সদস্য মোঃ শামছুদ্দোহা, আবুল কালাম আজাদ, সালামত উল্লাহ, মোঃ মনির, সেলিম মেম্বার, আলমগীর মেম্বার,শাহজাহান  সীতাকুন্ড উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম মেম্বার, জেলা ছাত্রদলের সহ সভাপতি রুস্তম আলী, যুগ্ম সম্পাদক মো জুবায়ের হোসেন, যুগ্ম সম্পাদক মো জাবেদ, সহ সাধারণ সম্পাদক কাজী দেলোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক রাব্বি,সহ সাংগঠনিক সম্পাদক হাবিব নেওয়াজ, লতিফা সিদ্দিকী কলেজ ছাত্রদলের সদস্য সচিব মাহফুজ,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শওকত, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়াসির আরাফাত, দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ, সাব্বির জাহান সনি, তমাল হোসেন, সি সহসভাপতি এম এ মামুন, সাংগঠনিক সম্পাদক লিমন, মেহেদী হাসান, ফয়সাল, রিদোয়ান চৌধুরী,লিয়াকত, মাসুদ ফারাজি,আকাশ,রাফি, সাকিব প্রমুখ ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image