শিরোনাম
প্রেস বিজ্ঞপ্তি | ১৬:২৬, মে ১৬, ২০২২
সরকারী এ বি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক -আকতার জামান শাহীনকে আহবায়ক ও উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি- 'সালাউদ্দিন বাবু' কে সদস্য সচিব করে ১৯ সদস্যের কমিটি গঠন করেছে ছাত্রলীগ পরিষদের সাবেক সিনিয়র নেতৃবৃন্দ।
প্রাক্তন ছাত্রলীগ নেতৃবৃন্দের সরব উপস্থিতিতে " চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্ট এ প্রাণবন্ত ও আন্তরিকতাপূর্ণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজপথ কাঁপানো সাবেক ছাত্রনেতা দাউদ খালেদ চোধুরী কাইজার, অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সালাউদ্দিন বাবু, সভায় স্বাগত বক্তব্য রাখেন আকতার জামান শাহীন।
উক্ত সভায় বক্তব্য রাখেন সন্দ্বীপ ছাত্রলীগ পরিষদের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। এতে আরও বক্তব্য রাখেন সন্দ্বীপ ছাত্রলীগ পরিষদের প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ এবং সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ সহ বক্তব্য রাখেন সাবেক একঝাক ছাত্রলীগ নেতৃবৃন্দ।
উক্ত সভায় "সন্দ্বীপ ছাত্রলীগ পরিষদ" এর পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে ১৯ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গঠনতন্ত্র অনুসরনে সিনিয়র প্রাক্তন ছাত্রনেতৃবৃন্দের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক এ আহ্বায়ক কমিটি গঠিত হয়।
কমিটির যুগ্ম আহবায়ক হয়েছেন মোনায়েম খান পান্না (অর্থ) , গাজী মুহাম্মদ আনিসুর রহমান, সদস্য সচিব মনোনীত হয়েছেন মোঃ সালাউদ্দিন বাবু।
কমিটির সদস্যরা হলেন মুহাম্মদ আলমগীর হায়াত, শাখাওয়াত হোসেন নাছির, রিদোয়ানুল বারী পাখী, শাহ্ নিয়াজুল আলম নিয়াজ, আনোয়ার হোসেন মিলন, আব্দুল হান্নান, মনিরুজ্জামান চোধুরী রিদোয়ান, সাজ্জাত হোসেন লোহানী, ফসিউল আলম সমীর, মুজিবুর রহমান, শাহেদুল ইসলাম, মোঃ আবু হায়দার, কামরুজ্জামান চোধুরী টিটু, ওসমান গনি শিমুল, দেলোয়ার হোসেন।
Developed By Muktodhara Technology Limited