image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

মিরসরাইয়ে র‌্যাবের ওপর হামলার দায়ে ছাত্রলীগ নেতা বহিস্কার

মিরসরাই প্রতিনিধি    |    ২৩:৪৮, মে ৩০, ২০২২

image

মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরবাজারে ডাকাত গুজব ছড়িয়ে র‌্যাবের ওপর হামলার ঘটনায় ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ১০নং ঘোপাল ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তানভীর ভূঁইয়াকে পদ থেকে বহিস্কার করা হয়েছে।

রবিবার রাতে ফেনী জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহম্মদ তপু ও সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিস্কারাদেশের তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ, ফেনী জেলা শাখার এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় মো. তানভীর ভূঁইয়া (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, ১০ নং ঘোপাল ইউনিয়ন শাখা) উক্ত পদ থেকে বহিস্কার করা হলো।

র‌্যাব জানায়, তানভীর তাঁর কিছু সহযোগী নিয়ে মাদকের ব্যবসা করেন বলে র‌্যাবের কাছে তথ্য ছিল। হামলার ঘটনার দিন তানভীরের সহযোগী ফরহাদ ও সাকিবের কাছ থেকে ক্রেতা সেজে তথ্য সংগ্রহ ও মাদক কেনার জন্য যান বারইয়ারহাটে সাদা পোশাকের র‌্যাব সদস্যরা। তানভীর নিজেই তাঁর কয়েকজন সহযোগীকে নিয়ে ইয়াবা ও ফেনসিডিল দিতে আসেন। তাঁরা মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশায় ছিলেন। ওই সময় র‌্যাবের সদস্যরা তানভীরের এক সহযোগীকে আটকের চেষ্টা করেন। একপর্যায়ে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে থাকা তানভীরসহ সহযোগীরা ডাকাত ডাকাত বলে চিৎকার করতে থাকেন। একই সময়ে একটি কাভার্ড ভ্যানে থাকা লোকজনও ডাকাত ডাকাত চিৎকার করে। এই চিৎকার শুনে স্থানীয় লোকজন জড়ো হতে থাকে। একপর্যায়ে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে তানভীরের সহযোগীরা র‌্যাব সদস্যদের ওপর হামলা চালায়।

প্রসঙ্গত; গত ২৫ মে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার শান্তিরহাট রোড়ের মুখে ডাকাত গুজব ছড়িয়ে র‌্যাবের ওপর হামলায় র‌্যাবের দুই সদস্য, সোর্সসহ তিনজন আহত হয়। ছাত্রলীগ সভাপতির পদ হারানো তানভীরের কাছ থেকে মাদক উদ্ধারে গিয়ে হামলার শিকার হন র‌্যাব সদস্যরা। হামলার ঘটনায় র‌্যাব বাদী হয়ে জোরারগঞ্জ থানায় হামলা, অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় পৃথক ৩ টি মামলা করেছে। এই ৩ মামলার মধ্যে হামলা ও মাদক মামলায় তানভীরকে আসামি করা হয়। ঘটনার পর থেকে পলাতক রয়েছে তানভীর। বারইয়ারহাটের পাশ^বর্তী এলাকা ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়ন। তানভীর ঘোপালসহ আশপাশের এলাকার মাদকসহ নানা অপরাধের নিয়ন্ত্রণকারী হিসেবে পরিচিত। তাই তানভীরের মাদক ব্যবসা চলে বারইয়ারহাটেও।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image