image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

সীতাকুন্ড প্রতিনিধি    |    ২১:৩৫, মে ৩১, ২০২২

image

সাবেক রাষ্ট্রপতি, বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল সীতাকুণ্ড সদরে অনুষ্ঠিত হয়। 

সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি'র সদস্য মোঃ ইউসুফ নিজামীর সঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি'র সদস্য, জেলা যুবদলের সাবেক সভাপতি কাজী মোঃ সালাহউদ্দিন। 

উক্ত আলোচনা সভায় বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য জয়নাল আবেদীন দুলাল, সদস্য শামসুল আলম আজাদ, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালে আহমদ সলু, কেন্দ্রীয় কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদরুল, পৌর বিএনপির সদস্য মুক্তিযোদ্ধা আবুল মুনসুর, উপজেলা বিএনপির সদস্য মোঃ শামছুদ্দোহা, মো কাজী এনাম, মো সালামত উল্লাহ, পৌর বিএনপির সদস্য আলী নেওয়াজ মামুন, নাছির উদ্দীন, কামাল উদ্দিন চৌধুরী, আলাউদ্দিন মাসুম, নুরুন নবী চৌধুরী, সরোয়ার কামাল, ইদ্রিস মিয়া মনির, মো রবিউল হক, মো ইদ্রিস মিয়া, মো জাফর ভুঁইয়া, বাশবাড়িয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক নুরুল ইসলাম মেম্বার, মুরাদপুর ইউনিয়ন আহবায়ক শহিদুল্লা মেম্বার, বারৈয়ারঢালা ইউনিয়ন বিএনপির আহবায়ক শামছুদ্দিন ভুঁইয়া, কুমিরা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এহতেশাম হায়দার টিটু, বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সেলিম উদ্দিন রানা, ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শেখ শাহাবউদ্দিন, বারৈয়ারঢাল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শাহ আলম চৌধুরী, মোঃ রবিউল মেম্বার, জেলা যুবদলের সহ সভাপতি মো ইসমাইল হোসেন, সহ সভাপতি আবু সিদ্দিক বাল্লা, যুগ্ম সম্পাদক এস এম ইব্রাহিম, উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম মেম্বার, উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী মোঃ সেলিম উদ্দিন, যুবদল নেতা নুরুন নবী সালাম, নুরুল আমিন লিটন, সেলিম মাহমুদ, একরামুল হক, মো সোহাগ, জামাল উদ্দিন, আলমগীর মঞ্জু, শাহাদাত হোসেন, জেলা ছাত্রদলের সহ সভাপতি রুস্তম আলী, যুগ্ম সম্পাদক মো জাবেদ, সহ সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রাব্বি, ছাত্রদল নেতা ইয়াসির আরাফাত, এয়াকুব আলী বাবলু, সাব্বির জাহান সনি, শওকত আলী, তমাল হোসেন,  এম এ মামুন প্রমুখ নেতৃবৃন্দ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image