image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

এস এম ইউনুছ লোহাগাড়াস্থ আমিরাবাদ জনকল্যাণ স্কুলের সভাপতি নির্বাচিত

লোহাগাড়া প্রতিনিধি    |    ২২:৩৩, জুন ২, ২০২২

image

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এস এম ইউনুছ।

বৃহস্পতিবার (২জুন) বিকেলে স্কুল কার্যালয়ে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক নির্বাচনে দাতা সদস্য, অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে তিনি সভাপতি পদে নির্বাচিত হন।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্লাহর নির্দেশনায় নির্বাচন পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম ও একাডেমিক সুপার ভাইজার নুরুল আবচার। 

নবনির্বাচিত সভাপতি এসএম ইউনুছ জানান, স্কুলের সার্বিক উন্নয়নে অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসীসহ সবাইকে নিয়ে কাজ করে যাবো। স্থানীয় সাংসদ ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী মহোদয়ের সহযোগিতায় আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয়কে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করবো ইনশাআল্লাহ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image