image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

ধানমন্ডিতে ফজলে নুর তাপসের গণসংযোগ

ঢাকা ব্যুরো    |    ২৩:৫৩, ডিসেম্বর ১৪, ২০১৮

image

ঢাকা-১০ আসনের সংসদসদস্য প্রার্থী ব্যারিস্টার ফজলে নুর তাপস ধানমন্ডির সোবহানবাগ মসজিদে জুমার নামাজ আদায় করেন।তিনি মুসুল্লিদের কাছে তার জন্য দোয়া চান।

এদিকে একই আসনে বিএনপি ও ঐক্য ফ্রন্টের প্রার্থী এম এ মান্নান এখনো নির্বাচনী প্রচারনায় না নামলেও শুক্রবার তিনি সাইন্সল্যাবঃ পুলিশ বক্সের অপজিটের বাতুর মামুর মসজিদে জুমার নামাজ আদায় করেন।তবে তিনি কোন প্রচারনা না চালালেও মুসুল্লিরা তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তার সহকারী বাবুল জানান, পুলিশের গ্রেফতার আতংকের কারনে নেতা- কমীদের নিয়ে তিনি প্রচারনায় নামতে পারছেন না।

এদিকে ঢাকা -৭ আসনে ঐক্য ফ্রন্টের প্রার্থী গণ ফোরামের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসীন মন্টু  নবনির্মিত আজিমপুর কবরস্হানের মেয়র হানিফ জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।এরপর তিনি মুসুল্লিদের উদ্দেশ্যে বলেন,আগামী ৩০ ডিসেম্বর ভোটের দিন ভোটাররা যেন শান্তিতে ভোট কেন্দ্রে যেতে পারে এবং নির্ভিগ্নে ভোট দিতে পারেন আপনারা দোয়া করবেন।তিনি নিজের জন্য ভোট চাননি।পরে আজিমপুর কবরস্হানে তার পিতার কবর এবং লালবাগের প্রায়াত সংসদসদস্য নাসির উদ্দীন আহমেদ পিন্টুর কবর জিয়ারত করেন।এর পর তিনি নিউপল্টন এলাকায় জনসংযোগ করেন।

একই আসনের আওয়ামীলীগের প্রার্থী হাজী মোঃসেলিম লালবাগ শাহী মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং তার জন্য দোয়া চান।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:০৯, সেপ্টেম্বর ২৪, ২০২১

পুলিশের ভয়ে নদীতে ঝাপ দিয়ে কিশোরীর আত্মহত্যা


Los Angeles

১৬:২৫, সেপ্টেম্বর ৯, ২০২১

এসি আকরামের জবানবন্দিঃ ২২ খুনের মামলার আসামি ছিলেন কুখ্যাত ইমদু


Los Angeles

২০:০৫, সেপ্টেম্বর ৮, ২০২১

এসি আকরামের জবানবন্দিঃ ইমদু এক ভয়ংকর খুনীর নাম


Los Angeles

২৩:৪৯, সেপ্টেম্বর ৬, ২০২১

রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক খুন


image
image