image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

রাজধানীর শ্যামপুরে কদমতলী স্টিল মিলে আগুন : ৮ কর্মচারী দগ্ধ

ঢাকা ব্যুরো    |    ০০:৩১, ডিসেম্বর ১৮, ২০১৮

image

ছবি-প্রতীকি

রাজধানীর শ্যামপুর বালুর মাঠ এলাকার "কদমতলী স্টিল মিলে" লোহা গলানোর সময় ৮ কর্মচারী দগ্ধ হয়েছে। তাদেরকে অশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, মান্নান (৪০), অালআমিন (৩০), অাফসার (৩৫), লাবু (২৫), জাহাঙ্গীর (৩০), অাজিজ (৩২), শাহ আলম (২৮), লতিফ (৩৫)।

তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহকর্মীদের একজন মোঃ আবু বক্কর সুমন জানান, তারা শ্যামপুর বালুর মাঠ ১২ নম্বর রোডের ওয়াসা গেট এলাকার "কদমতলী স্টিল মিলে" কাজ করে। সন্ধ্যায় বয়লার মেশিনে ১২ টন পরিমান লোহা গলানোর কাজ করছিলো তারা। এসময় লোহা গলানোর শেষ পর্যায়ে বয়লানের ছকেট (যন্ত্র) পড়ে গেলে গলিত লোহা ছিটকে পড়তে থাকে। এসময় বয়লারের আশেপাশে থাকা ওই ৮ কর্মচারী দগ্ধ হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, দগ্ধ ৫-৬ জনের অবস্থা অাশঙ্কাজনক। সবািকেই ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ জলিল জানান, স্টিল মিলে ৮ জন দগ্ধের খবর শুনেছি। বিস্তারিত জানার জন্য পুলিশ পাঠানো হয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:০৯, সেপ্টেম্বর ২৪, ২০২১

পুলিশের ভয়ে নদীতে ঝাপ দিয়ে কিশোরীর আত্মহত্যা


Los Angeles

১৬:২৫, সেপ্টেম্বর ৯, ২০২১

এসি আকরামের জবানবন্দিঃ ২২ খুনের মামলার আসামি ছিলেন কুখ্যাত ইমদু


Los Angeles

২০:০৫, সেপ্টেম্বর ৮, ২০২১

এসি আকরামের জবানবন্দিঃ ইমদু এক ভয়ংকর খুনীর নাম


Los Angeles

২৩:৪৯, সেপ্টেম্বর ৬, ২০২১

রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক খুন


image
image