image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

ঢাকা-১ আসনে যমুনা-যুগান্তরের সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা

ডেস্ক    |    ০০:০৬, ডিসেম্বর ২৫, ২০১৮

image

ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে নির্বাচনের সংবাদ সংগ্রহে যাওয়া যমুনা টেলিভিশন-যুগান্তরসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীদের অবস্থানরত হোটেলে ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত আনুমানিক ১০টার দিকে সশস্ত্র সন্ত্রাসীরা এ হামলা চালায়। হামলাকারীরা এখনও আশাপাশে অবস্থান করছে বলে জানা যায়।

এসময় সংবাদকর্মীদের বহনকারী যানবাহনে ব্যাপক ভাঙচুর করা হয়। তাৎক্ষণিকভাবে প্রায় ১৬টি গাড়ি ভাঙচুরের খবর পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক। প্রায় ঘণ্টাখানেক অবরুদ্ধ করে রাখা হয় গণমাধ্যমকর্মীদের।

তাৎক্ষণিকভাবে, আইনশৃঙখলা বাহিনীকে জানানো হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা ঘটনাস্থলে পৌঁছেনি।

যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিবেদক সুশান্ত সিনহা বলেন, অতর্কিত ৩০-৩৫ জন সশস্ত্র সন্ত্রাসী আমাদের হোটেলে হামলা চালায়। আমরা থানা নির্বাহী অফিসার, পুলিশের ওসিকে জানালেও কোনো ধরনের সাড়া পাইনি। গণমাধ্যমকর্মীরাই যদি এভাবে আক্রান্ত হন, তাহলে এখানে সাধারণ ভোটারদের নিরাপত্তা কোথায়?

এর আগেও ঢাকা-১ আসনে সংবাদ সংগ্রহ করতে যাওয়া গণমাধ্যমকর্মীদের যানবাহনে হামলার ঘটনা ঘটেছে।

খবর : যমুনা টিভি অনলাইন



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:০৯, সেপ্টেম্বর ২৪, ২০২১

পুলিশের ভয়ে নদীতে ঝাপ দিয়ে কিশোরীর আত্মহত্যা


Los Angeles

১৬:২৫, সেপ্টেম্বর ৯, ২০২১

এসি আকরামের জবানবন্দিঃ ২২ খুনের মামলার আসামি ছিলেন কুখ্যাত ইমদু


Los Angeles

২০:০৫, সেপ্টেম্বর ৮, ২০২১

এসি আকরামের জবানবন্দিঃ ইমদু এক ভয়ংকর খুনীর নাম


Los Angeles

২৩:৪৯, সেপ্টেম্বর ৬, ২০২১

রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক খুন


image
image