image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

কেরানীগঞ্জে বিচারকের লাঠির আঘাতে যুবক নিহত হওয়ার অভিযোগ

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা    |    ০০:৩২, জানুয়ারী ২০, ২০১৯

image

ঢাকার কেরানীগঞ্জে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে গ্রাম্য বিচারকের লাঠির আঘাতে এক যুবক নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে । নিহত যুবকের নাম মোঃ রাতুল হোসেন। তার বাবার নাম মোঃ কাবুল হোসেন। তাদের বাড়ি হযরতপুর ইউনিয়নের মানিক নগর এলাকায়। ঘটনাটি ঘটেছে ওই একই এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  দুইদিন পর শনিবার দুপুরে রাতুল হোসেন মারা যায়।

খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর পুলিশ ফাঁড়ির এসআই মোঃ আনোয়ার হোসেন নিহতের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছেন।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের হোসেন বলেন, গত মঙ্গলাবার রাতে মানিক নগর এলাকায় নিহত রাতুল হোসেন অন্যান্য যুবকদের সাথে ব্যাডমিন্টন খেলছিল। এসময় অজ্ঞাত এক যুবক মদ পান করে তাদেরকে অকথ্য ভাষায় গালমন্দ করলে ওই ব্যাক্তির সাথে তাদের কথাকাটাকাটি হয়। এই ঘটনার জেড়ধরে গতবুধবার সন্ধ্যায় মানিক নগর এলাকায় একটি ক্লাবে গ্রাম্য শালিস বসে। এসময় মোঃ শহা আলম শাহা(৫০) নামে এক ব্যাক্তি শালিস চলাকালীন সময়ে একটি লাঠি দিয়ে রাতুল হোসেনকে এলাপাতারীভবে পিটাতে থাকে।এতে তার মাথায় একাধিক আঘাত লাগলে সে গুরুতরভাবে আহত হয়।

বৃহস্পতিবার সকালে তাকে  ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে সে মারা যায়।

এই ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানায়  শাহ আলম শাহাকে প্রধান আসামী করে একটি মামলার প্রস্তুতি চলছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:০৯, সেপ্টেম্বর ২৪, ২০২১

পুলিশের ভয়ে নদীতে ঝাপ দিয়ে কিশোরীর আত্মহত্যা


Los Angeles

১৬:২৫, সেপ্টেম্বর ৯, ২০২১

এসি আকরামের জবানবন্দিঃ ২২ খুনের মামলার আসামি ছিলেন কুখ্যাত ইমদু


Los Angeles

২০:০৫, সেপ্টেম্বর ৮, ২০২১

এসি আকরামের জবানবন্দিঃ ইমদু এক ভয়ংকর খুনীর নাম


Los Angeles

২৩:৪৯, সেপ্টেম্বর ৬, ২০২১

রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক খুন


image
image