image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

ঢাকার চায়না মার্কেট থেকে অপহৃত কিশোর নারায়ণগঞ্জ থেকে উদ্ধার : আটক ৫

ঢাকা ব্যুরো    |    ২৩:৩১, জানুয়ারী ২৩, ২০১৯

image

পুরান ঢাকার কোতোয়ালি থানা এলাকার চায়না মার্কেটের ১৪০ নাম্বার দোকান থেকে অপহৃত দোকান কর্মচারী কিশোর হাবিব(১৭)কে অপহরনের তিনদিনের মধ্যে  নারায়নগন্জের আমলাপাড়া থেকে বুধবার সন্ধ্যায়  উদ্ধার করেছে র‌্যাব- ১০এর সি পিসি -৩এর একটি দল।

র‌্যাব-১০ সূত্রে জানা গেছে,অপহরণের শিকার কিশোর হাবিবের মাতা রহিমা বেগম তার ছেলে অপহরনের বিষয়ে কোতোয়ালি থানা সাধারন ডায়রী করেন এবং অপহরনের বিবরন দিয়ে জানান,গত ২০ জানুয়ারি তার ছেলেকে চায়না মার্কেট থেকে কেবা কারা অপহরন করে নিয়ে যায়।এর পর দুটি মোবাইল নাম্বার থেকে তাকে কল দিয়ে তার ছেলে হাবিবকে অপহরনের কথা জানান এবং রাজিব পরিচয়ে অপহরনকারী  তার মাকে  ৩ লাখ টাকা মুক্তিপণ নিয়ে নারায়নগন্জ আমলাপাড়ার আইডিয়াল স্কুলের মাঠে যেতে বলেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি দল নারায়নগন্জের আমলাপাড়ার ৩/১ আরকে গুপ্তচর  রোডের কামাল উদ্দিনের রুবী লজের ৬ষ্ঠ তলার ২য় তলার পূর্ব পার্শ্বের ফ্লাটের ১ম রুম থেকেই অপহৃত হাবিবকে উদ্ধার করে এবং অপহরনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করে। সেই সঙ্গে তাদের ব্যবহার করা ৫টি মোবাইল ফোন সেট জব্দ করে।

আটককৃতরা হলেন,রাজিব উদ্দিন(২৯),পিতা,মৃত নিজাম উদ্দিন ৩৩ কেবি সাহা রোড,আমলাপাড়া, ইব্রাহিম খলিল(২৬) ও তার ভাই মোঃইমরান হোসেন (২১) পিতা নুর হোসেন ,টঙ্গিবাড়ি, সিতারা দিঘির পাড়,মুন্সিগঞ্জ, মোঃনাঈম হাসান(২৬) পিতা জয়নাল আবেদিন,৩৩ কেবি সাহা রোড,নারায়নগন্জ এবং নাদিম আহমেদ(২১) পিতা আবু কালাম শুভাঢ্যা পশ্চিমপাড়া, দঃকেরানীগন্জ,ঢাকা।

অপহরন উদ্ধারের নেতৃত্ব দেন র‌্যাব-১০ এর শায়েস্তা খাঁ ক্যাম্পের কমান্ডার মেজর আনিসুজ্জামান এবং সিনিয়র এএসপি রেজাউল করিম। রাতেই তাদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।অপহৃত হাবিবের মা রহিমা বেগম বাদি হয়ে থানায় মামলা করবেন বলে জানিয়েছেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:০৯, সেপ্টেম্বর ২৪, ২০২১

পুলিশের ভয়ে নদীতে ঝাপ দিয়ে কিশোরীর আত্মহত্যা


Los Angeles

১৬:২৫, সেপ্টেম্বর ৯, ২০২১

এসি আকরামের জবানবন্দিঃ ২২ খুনের মামলার আসামি ছিলেন কুখ্যাত ইমদু


Los Angeles

২০:০৫, সেপ্টেম্বর ৮, ২০২১

এসি আকরামের জবানবন্দিঃ ইমদু এক ভয়ংকর খুনীর নাম


Los Angeles

২৩:৪৯, সেপ্টেম্বর ৬, ২০২১

রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক খুন


image
image