image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

পনেরশ টাকার জন্য বাবার বন্ধুর হাতে খুন শিশু হৃদয়

ঢাকা ব্যুরো    |    ২১:০২, জানুয়ারী ২৯, ২০১৯

image

হৃদয়ের বাবা রমজানের বন্ধু ইয়াসিন।প্রায় একবছর আগে ১৫ হাজার টাকা সুদে লাগিয়েছিলেন রমজানের কাছে।রাজমিস্ত্রি  আর অবসরে চা বিক্রি করে রমজান তার টাকা শোধ করে দিয়েছিলেন।ইয়াসীনের দাবী অনুযায়ী আরো ১৫ শ টাকা পাবে ইয়াসীন।কিন্তু রমজান সেই টাকা না দেয়ায় ইয়াসীন রমজানের শিশু সন্তান হৃদয় কে শনিবার কৌশলে কামরাঙ্গীর চর আলী নগরের বাসায় নিয়ে যায় হৃদয় বাড়িতে আসতে চাইলে ইয়াসীন রাতেই  মুখ চেপে শ্বাসরুদ্ধ করে হত্যা করে হৃদয়কে। এরপর গত তিন দিনে লাশে পচন ধরলে সোমবার মধ্য রাতে বস্তাবন্দী করে রাস্তার পাশে ফেলে দেয়।লালবাগ থানার পুলিশের কাছে আটক ইয়াসীন শিশু হৃদয় কে হত্যার বিবরন দেয় এ ভাবেই।কামরাঙ্গীর চরের লাশ উদ্ধার হওয়া স্হানের এবং আশে- পাশের সিসি ফুটেজ থেকে পুলিশ ইয়াসীনের জড়িত থাকার সূত্র পায় এরপরই আটক এবং হত্যার দায় স্বীকার।লালবাগ থানার ওসি সুভাষ চন্দ্র জানান,বুধবার ডিএমপি'র মিডিয়া সেন্টারে বিস্তারিত জানানো হবে।


কামরাঙ্গীচরে উদ্ধারকৃত শিশু হৃদয়ের স্বজনদের আহাজারী

কামরাঙ্গীচরে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার


image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:০৯, সেপ্টেম্বর ২৪, ২০২১

পুলিশের ভয়ে নদীতে ঝাপ দিয়ে কিশোরীর আত্মহত্যা


Los Angeles

১৬:২৫, সেপ্টেম্বর ৯, ২০২১

এসি আকরামের জবানবন্দিঃ ২২ খুনের মামলার আসামি ছিলেন কুখ্যাত ইমদু


Los Angeles

২০:০৫, সেপ্টেম্বর ৮, ২০২১

এসি আকরামের জবানবন্দিঃ ইমদু এক ভয়ংকর খুনীর নাম


Los Angeles

২৩:৪৯, সেপ্টেম্বর ৬, ২০২১

রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক খুন


image
image