শিরোনাম
ঢাকা ব্যুরো | ২০:৩৪, ফেব্রুয়ারী ২, ২০১৯
রমনা বিভাগের উপ- পুলিশ কমিশনার মোঃমারুফ হোসেন সর্দার বলেছেন, শুধু পুলিশ বা আইন শৃঙ্খলার একার পক্ষে মাদক দমন দমন সম্ভব নয়,সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক নির্মূল করতে হবে।সমাজের সর্বস্তরের মানুষকেই মাদক দমনে এগিয়ে আসতে হবে।
পুলিশ সপ্তাহ উপলক্ষে হাজারীবাগ থানার উদ্যোগে শনিবার দুপুরে মাদক বিরোধী র্যালী পূর্ব সমাবেশে বক্তব্যদানকালে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্হিত ছিলেন ধানমন্ডি জোনের এডিসি আব্দুল্লাহ আল কাফি,এসি মোঃআহসান খান, হাজারীবাগ থানার ওসি ইকরাম আলী মিয়া,হাজারীবাগ থানা আওয়ামীলীগের সভাপতি ইলিয়াসুর রহমান বাবুল এবং সাধারন সম্পাদক সাদেক হামিদ সাজু সহ সমাজসেবী ও গন্যমান্য ব্যক্তিগন।
র্যালীটি ইনষ্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শেরে বাংলা রোড,মনেশ্বর রোড হয়ে ঝিকাতলা সরকারী ষ্টাফ কোয়াটারের সামনে গিয়ে শেষ হয়।
Developed By Muktodhara Technology Limited