image

আজ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং

বুড়িগঙ্গা নদীর তীরে ইসলামবাগ ও কামরাঙ্গিরচরে ২৫২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা ব্যুরো    |    ২২:৩৩, ফেব্রুয়ারী ৬, ২০১৯

image

বিআইডবিøউটিএ এর অবৈধ উচ্ছে অভিযানের ৫মদিনে বুড়িগঙ্গা নদীর তীরে রাঝধানীর লালবাগের ইসলামবাগ ও কামরাঙ্গীরচরে ২৫২টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বুধবার (০৬ফেব্রæয়ারী) সকাল ১০টায়  ইসলামবাগ এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। পর্যায়ক্রমে কামরাঙ্গীরচরের চেয়ারম্যান বাড়িঘাট, আলী মিয়ারঘাট ও লোহারপুল এলাকায় বিকেল ৫টা পর্যন্ত একটানা উচ্ছেদ অভিযান চালানো হয়। বিআইডবিøউটিএ এর এই উচ্ছেদ অভিযানে গত ৫দিনে সবমিলিয়ে ৯০৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বিআইডবিøউটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

বিআইডবিøউটিএ এর ঢাকা নদীবন্দরের(সদরঘাট) যুগ্ন পরিচালক একেএম আরিফ উদ্দিন জানান বুধবারের উচ্ছেদ অভিযানে মোট ২৫২টি অবৈধ  স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদকৃত এই স্থাপনাগুলোর মধ্যে রয়েছে পাকা স্থাপনা ১৯টি, আধাপাকা স্থাপনা ২৫টি ্এবং টিনসেড ও টংঘর ২০৮টি। উচ্ছেদকৃত স্থাপনার মধ্যে দুইটি পাঁচতলা বিল্ডিং ও একটি লবনের কারখানাও রয়েছে। এর আগে গত ৪দিনে ৬৫৬টি অবৈধ স্থপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার আবার সকাল ১০টা থেকে কাসরাঙ্গীরচরের লোহারপুল এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হবে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:০৯, সেপ্টেম্বর ২৪, ২০২১

পুলিশের ভয়ে নদীতে ঝাপ দিয়ে কিশোরীর আত্মহত্যা


Los Angeles

১৬:২৫, সেপ্টেম্বর ৯, ২০২১

এসি আকরামের জবানবন্দিঃ ২২ খুনের মামলার আসামি ছিলেন কুখ্যাত ইমদু


Los Angeles

২০:০৫, সেপ্টেম্বর ৮, ২০২১

এসি আকরামের জবানবন্দিঃ ইমদু এক ভয়ংকর খুনীর নাম


Los Angeles

২৩:৪৯, সেপ্টেম্বর ৬, ২০২১

রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক খুন


image
image