image

আজ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং

মোহাম্মদপুরে অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

ডেস্ক    |    ১৪:০৪, আগস্ট ২০, ২০১৮

image

রাজধানীর মোহাম্মদপুরে অজ্ঞাতপরিচয় (৪০) ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম-ঠিকানা এখনো জানতে পারেনি পুলিশ।

গতকাল রোববার রাত ১০টার দিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে রাত সাড়ে ১১টার দিকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, মোহাম্মদপুর বছিলা দয়াল হাউজিংয়ের ঝাউবন থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, মৃতদেহ অর্ধগলিত ছিল। পোকা ধরেছে। সে কারণে প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাত ছিল কি না শনাক্ত করা যায়নি।

পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। নিহতের পরিচয় ও বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:০৯, সেপ্টেম্বর ২৪, ২০২১

পুলিশের ভয়ে নদীতে ঝাপ দিয়ে কিশোরীর আত্মহত্যা


Los Angeles

১৬:২৫, সেপ্টেম্বর ৯, ২০২১

এসি আকরামের জবানবন্দিঃ ২২ খুনের মামলার আসামি ছিলেন কুখ্যাত ইমদু


Los Angeles

২০:০৫, সেপ্টেম্বর ৮, ২০২১

এসি আকরামের জবানবন্দিঃ ইমদু এক ভয়ংকর খুনীর নাম


Los Angeles

২৩:৪৯, সেপ্টেম্বর ৬, ২০২১

রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক খুন


image
image