image

আজ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং

ফেনীতে বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে নোয়াখালী-কক্সবাজার খেলা ড্র

প্রেস বিজ্ঞপ্তি    |    ২২:৫৭, ফেব্রুয়ারী ২৭, ২০১৯

image

ফেনীতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের বুধবারের খেলা বিকেল সাড়ে ৩টায় শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। প্রথম রাউন্ডে নোয়াখালী-কক্সবাজার জেলা দলের এ খেলা গোলশুন্য ড্র হয়েছে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার লাভ করেন নোয়াখালী জেলা দলের খেলোয়াড় ইউনুস নবী।

প্রধান অতিথি থেকে পুরস্কার তুলে দেন দৈনিক প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক আবু তাহের। 

এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার ফুটবল সম্পাদক রাশেদ হোসাইন, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, ফেনী জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আজম চৌধুরী, নুরুল আফসার কবির শাহজাদা, মোহাম্মদ তৌহিদুল ইসলাম তুহিন, প্রবীন ক্রীড়া সংগঠক গোলাম হায়দার মজুমদার প্রমুখ। 

এছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থীরা ও বিভিন্ন শ্রেনী-পেশার ক্রীড়ামোদী বিপুল সংখ্যাক দর্শক খেলা উপভোগ করেন। 

এ টুর্ণামেন্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দল ছাড়াও চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা দল অংশগ্রহণ করে।

২৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় একই মাঠে খাগড়াছড়ি জেলা দলের মুখোমুখি হবে লক্ষীপুর জেলা দল।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:২৪, সেপ্টেম্বর ২৩, ২০২১

দুইজন শিক্ষক দিয়ে চলছে ২৫৭ জন শিক্ষার্থীর পাঠদান


Los Angeles

০০:৫৯, সেপ্টেম্বর ২১, ২০২১

বাংলাদেশের ফুটবলের কলংকিত দিন ১৯৮২ সালের ২১ সেপ্টেম্বর !


Los Angeles

২২:১২, সেপ্টেম্বর ১, ২০২১

ফুটবলের মরা গাঙে কি আবার জোয়ার আসবে ?


Los Angeles

১৫:৫৩, মে ২৯, ২০২১

মাদক মুক্ত রাখতে শিশু-কিশোরদের খেলা-ধুলার বিকল্প নেই : এমপি মোছলেম


Los Angeles

২৩:৫৩, মে ২৭, ২০২১

চন্দনাইশে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুনামেন্ট শুরু


Los Angeles

১১:১৯, মে ২২, ২০২১

বোয়ালখালীতে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা


image
image