শিরোনাম
ঢাকা ব্যুরো | ২৩:৩৬, আগস্ট ২৬, ২০১৮
রাজধানীর ডেমড়া পুর্ব বক্সনগরের একটি বাসায় অজ্ঞান পার্টির খপ্পরে পরে সাহারা বেগম (৬০) বছরের এক নারী মারা গেছে। এবং স্বামী আব্দুস সাত্তার (৭০) অচেতেন অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করলে তিনি মারা যান।
রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাদের দুজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে।
প্রতিবেশী মরিয়ম বেগম জানান, তাদের পুর্ব বক্সনগরে স্থানীয় এক তলা বাসা। দুপুড়ের পরে পাঁচ নারী তাদের বাসায় যায় ঘর ভাড়া নেওয়ার জন্য। পরে তাদের দুজনের মাথায় মেহেদী দেয় এবং খাবারের সাথে কিছু খাওয়ায়।
বিকালে এক ভাড়াটিয়া নারী সাহারা বেগম কে ডাকতে থাকতে থাকে। কোন সাড়া শব্দ না পেয়ে ঘরে গিয়ে দেখে দুজনই অচেতন অবস্থায় পরে আছে। আসবাব পত্র এলোমেলো অবস্থায় পরে আছে। পরে তাদের কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
তাদের ছেলে আমি আমিনুল ইসলাম জানান, তারা দুই ভাই বোন। বোনের বিয়ে হয়ে গেছে। সে তীর কোম্পানীতে চাকরী করে। বাসায় বাবা মা দুজনই ছিল। খবর পেয়ে অফিস থেকে বাসায় আসি। বাসা থেকে কিছু খোয়া গেছে কিনা তাৎক্ষনিক ভাবে জানাতে পারেনাই আমিনুল।
Developed By Muktodhara Technology Limited