image

আজ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং

বান্দরবানের আলীকদমে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

জসিম সরওয়ার, আলীকদম (বান্দরবান) সংবাদদাতা    |    ০০:৩৩, মার্চ ৩০, ২০১৯

image

আলীকদমে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধনী ম্যাচে খেলায়াড় ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দ

পার্বত্য জেলা বান্দরবানের আলীকদমে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিন টায় আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের ঐতিজ্যবাহি মাঠে এই খেলার উদ্বোধন হয়। জনাব জামাল উদ্দিন চেয়ারম্যান টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন। অন্যান্যদের মাঝে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, ২নং চৈক্ষ্যং ইউনিয় পরিষদের চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোগ্য মার্মা ও উপজেলা আওয়ামীলীগেরসহ সভাপতি সমরঞ্জন বড়ুয়াসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। 

ফ্রেন্ডস ক্লাব অব আলীকদম এর উদ্যোগে অনুষ্ঠিত টুর্ণামেন্টের আহবায়ক ১নং আলীকদম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মুবিন জানান মোট ১৫টি দল তালিকাভূক্ত হয়েছে। ১ম রাউন্ডে নকআউট পর্বে মোট সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে। একটি দল লটারীর মাধ্যমে সরাসরি ২য় রাউন্ডে যাওয়ার সুযোগ পাবে। 

উদ্বোধনী খেলা অংশগ্রহণকারী দুই দল মমপাকৈই হেডম্যান পাড়া একাদশ এবং পানবাজার মটর সাইকেল চালক ও মালিক সমিতি একাদশ। উদ্বোধনী দিনের এই খেলায় প্রথমার্ধে কোন ফলাফল না হলেও বিরতীর পর পানবাজার একাদশের খেলোয়াড় রিগানের পাঁ থেকে পর পর তিন শুন্য গোলে দলের ২য় রাউন্ডে উঠা নিশ্চিত করেছে।

শনিবার ম্রো একাদশের মুখোমুখি হবে নয়াপাড়া দল।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:২৪, সেপ্টেম্বর ২৩, ২০২১

দুইজন শিক্ষক দিয়ে চলছে ২৫৭ জন শিক্ষার্থীর পাঠদান


Los Angeles

০০:৫৯, সেপ্টেম্বর ২১, ২০২১

বাংলাদেশের ফুটবলের কলংকিত দিন ১৯৮২ সালের ২১ সেপ্টেম্বর !


Los Angeles

২২:১২, সেপ্টেম্বর ১, ২০২১

ফুটবলের মরা গাঙে কি আবার জোয়ার আসবে ?


Los Angeles

১৫:৫৩, মে ২৯, ২০২১

মাদক মুক্ত রাখতে শিশু-কিশোরদের খেলা-ধুলার বিকল্প নেই : এমপি মোছলেম


Los Angeles

২৩:৫৩, মে ২৭, ২০২১

চন্দনাইশে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুনামেন্ট শুরু


Los Angeles

১১:১৯, মে ২২, ২০২১

বোয়ালখালীতে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা


image
image