শিরোনাম
ঢাকা ব্যুরো | ২৩:৪৮, আগস্ট ২৮, ২০১৮
রাজধানীর কদমতলির মেরাজ নগরের একটি বাসায় খেলার ছলে গলায় ফাঁস লেগে জেসমিন আক্তার (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মৃত জেসমিন খাগড়াছড়ি সদর উপজেলার গাজিপাড়া গ্রামের আ. জব্বারের মেয়ে। বর্তমানে কদমতলি মেরাজ নগরে নানা সাইজ উদ্দিনের বাসায় ভাড়া থাকতো।
নানা সাইজ উদ্দিন জানান, জেসমিনের বাবা আবদুল জব্বার ২০/২৫দিন আগে গ্রামের বাড়িতে একটি মামলায় জেল হাজতে । তারপর থেকে মেয়ে হাসি আক্তার দুই মেয়েকে নিয়ে ঢাকায় চলে আসে।
তিনি আরও জানান, সন্ধ্যায় জেসমিনের মা ছোট মেয়েকে নিয়ে বাসার বাইরে ছিল। দ্বিতীয় তলার একটি কক্ষে মধ্যে জেসমিন পর্দা বাধার ফিতা দিয়ে একাই খেলছিল। হঠাৎ ফিতা গলায় পেচিয়ে অচেতন হয়ে যায়। সন্ধ্যায় তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ৮টায় তাকে মৃত ঘোষনা করেন। দুই বোনের মধ্যে জেসমিন ছিল বড়।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ বাবুল মিয়া জানাম মৃতদেহ মর্গে রাখা হয়েছে।
Developed By Muktodhara Technology Limited