image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

পরিচয় মিলেছে হাজারীবাগে বন্ধুকযুদ্ধে নিহত ২ যুবকের

ঢাকা ব্যুরো    |    ০০:৩৬, মে ২১, ২০১৯

image

রাজধানীর হাজারীবাগে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত দুই ছিনতাইকারীর পরিচয় পাওয়াগেছে।এরা হলেন মনির ও গিয়াসউদ্দিন। রোববার রাত পৌনে তিনটার দিকে মধুসিটির সামনে এ ঘটনা ঘটে।

র‍্যাব-২ এর এসপি মহিউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ছিনতাই করা ইস্পাহানী চা ভর্তি কাভার্ডভ্যানটি হাজারীবাগ থানার মধুসিটির সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় সেখানে থাকা র‍্যাবের চেকপোস্ট গাড়িটিকে থামানোর সিগন্যাল দিলে ছিনতাইকারীরা গাড়িটি না থামিয়ে র‍্যাবকে উদ্দেশ্য করে গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এময় আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালালে গাড়ি ছিনতাইকারী মনিরসহ দুজন নিহত হয়।

এ ঘটনায় র‍্যাবের দুই সদস্য আহত হয় বলেও তিনি জানান।

ঘটনাস্থল থেকে ৯টন চা পাতাসহ ছিনতাই করা কাভার্ড ভ্যান, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।এদিকে হাজারীবাগ থানা পুলিশ দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মিটফোর্ড মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের মর্গে পাঠিয়েছে।


ঢাকার হাজারীবাগ বেড়ীবাঁধে বন্ধুকযুদ্ধে কাভার্ডভ্যান চালক-হেলপার নিহত ২


image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:০৯, সেপ্টেম্বর ২৪, ২০২১

পুলিশের ভয়ে নদীতে ঝাপ দিয়ে কিশোরীর আত্মহত্যা


Los Angeles

১৬:২৫, সেপ্টেম্বর ৯, ২০২১

এসি আকরামের জবানবন্দিঃ ২২ খুনের মামলার আসামি ছিলেন কুখ্যাত ইমদু


Los Angeles

২০:০৫, সেপ্টেম্বর ৮, ২০২১

এসি আকরামের জবানবন্দিঃ ইমদু এক ভয়ংকর খুনীর নাম


Los Angeles

২৩:৪৯, সেপ্টেম্বর ৬, ২০২১

রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক খুন


image
image