শিরোনাম
ঢাকা ব্যুরো | ২৩:৩৩, মে ৩০, ২০১৯
রাজধানীর লালবাগথানাধীন আজিমপুর সরকারী কলোনি সংলগ্ন পুকুরের পানিতে ডুবে দশ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম শামসুল আলম রাজ। শিশু রাজ তার বাবা- মায়ের সঙ্গে লালবাগ থানা এলাকার ২০/বি চৌধুরী বাজারের বাসায় থাকতেন।
শিশুটির পরনে ছিল থ্রীকোয়াটার ঘিয়া রংয়ের প্যান্ট।
বৃহস্পতিবার বিকাল তিনটায় আজিম পুর পুকুরে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্হানীয়রা আজিমপুর পুলিশ ফাঁড়িতে খবর দিলে লালবাগ থানার উপ-পরিদর্শক এসআই আসিফ মাহমুদ তাকে উদ্ধার করে পৌনে ৪টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাজকে মৃত ঘোষণা করেন।
রাজের পিতা আব্দুল হক জানান, তিনি বঙ্গবাজারে একটি গেঞ্জির দোকানে সেলসম্যান এর কাজ করেন। তার ছেলে কিভাবে সেখানে গেল,কার সঙ্গে গিয়েছে এ বিষয়ে তিনি কিছুই জানেন না। ছেলের মৃত্যু সংবাদ পেয়ে তিনি ঢাকা মেডিকেলের মর্গে লাশ সনাক্ত করেন।দশ বছর বয়স হলেও ছেলে পড়া-লেখা মনে রাখতে পারতো না।তাই স্কুলে ভর্তি করাননি।
Developed By Muktodhara Technology Limited