image

আজ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং

ঢাকার প্রথম নৌ থানা সদরঘাট : কাগজে কলমে থানা হলেও বাস্তবতা ভিন্ন

ইকবাল কবির, ঢাকা ব্যুরো প্রধান    |    ১৮:২৪, জুন ১২, ২০১৯

image

ঢাকার প্রথম নৌ থানা সদরঘাট। কাগজ কলমে থানা হলেও গত একবছরেও নৌ পুলিশের কর্মপরিধির কোন নীতিমালা ঠিক করা হয়নি।যার ফলে শুধু গায়ে পুলিশের পোষাকটাই তাদের পরিচয় বহন করেচলছে।ঢাকার সদরঘাট বিআইডব্লিউটিএর সদরঘাটের পাঁচ নাম্বার গেট দিয়ে ঢুকে নীচ তলা এবং  দ্বিতীয় তলার একটি ফ্লোরে দুই জন এসআই,একজন এএসআই,একজন এটিএসআই, বারো জন কনস্টেবলের প্রধান কর্মকর্তা হলেন একজন পুলিশ পরিদর্শক। এই ১৭ জন নিয়েই বেঁধেদের মতো নদীতে  ভাসমান কর্মতৎপরতা চালান নৌ থানার পুলিশ সদস্যরা। নেই থাকা - খাওয়ার পরিবেশ।প্রতিবেলায় হোটেলে খাবার খেয়েই  বেতনের বেশীর ভাগ টাকাই ব্যয় করতে হচ্ছে এই পুলিশ সদস্যদের। ঢাকার সদরঘাট নৌ পুলিশের সতের সদস্যের মুল কাজ ঢাকার বুড়িগঙ্গা নদীর বাবু বাজার ব্রীজ হতে পোস্তগোলা ব্রীজের নদী সীমানায় মুলতঃ চৌকিদারের কাজ করা। নদী পথে কোন ডাকাত,ছিনতাইকারী বা লঞ্চে মলম পার্টি সদরঘাট নৌ থানার পুলিশ আটক করলেও আসামীদের রাখার নেই কোন হাজত খানা।আটকের পর ডিএমপি এলাকায় হলে ডিএমপির থানায় আর নদীতে হলে দঃ কেরানীগঞ্জ  থানা পুলিশের কাছে আসামীদের বুঝিয়ে দিতে হয়।সদরঘাট থানা হলেও তাদের নেই মামলা গ্রহনের ক্ষমতা। এ যেন গার্ড বা চৌকিদারের কাজই করতে হচ্ছে কাগজ কলমের থানা পুলিশ কে।সদরঘাটে যে একটি নৌ থানা হয়েছে এটা লঞ্চ যাত্রী, এলাকার হকার হতে শুরু করে ব্যবসায়ীদের কেউই জানেন না।খোদ টার্মিনালের স্টাফরা থানার কথা বলতেই বললেন থানাতো কোতোয়ালি,সদরঘাটেরটা পুলিশ ফাড়ি।খোদ এই এলাকার বাসিন্দারাই জানেন না সদরঘাট নামে একটি নৌ থানা আছে।অনেকে এই নৌ পুলিশ কে কৌতুহল করে নো পুলিশ বলেন।সদরঘাট নৌ থানার ওসি রেজাউল করিম ভূইয়া জানালেন নানা সমস্যার মধ্যেই আমরা নৌ নিরাপত্তা দিয়ে যাচ্ছি।এবার ঈদের সময় সদরঘাট টার্মিনালে যাত্রীরা নির্বিঘ্নে তাদের মালা- মাল নিয়ে উঠা- নামা করেছে।এ ছাড়া নৌ পথে লঞ্চে যাত্রী নৌকা দিয়ে যাতে উঠতে না পারে সে দিকে আমরা কঠোর নজরদারি করেছি।  তিনি বলেন নৌ পুলিশের কার্যক্রমের নীতিমালা তৈরী হলেই সমস্যা গুলোর সমাধান হবে বলে তিনি আশাপ্রকাশ করেন।তিনি বলেন,আমরা নানা সমস্যার মধ্যেই কাজ করে যাচ্ছি।আমাদের প্রতিটি সদস্যই বেশ আন্তরিক। তাই থাকা খাওয়া হতে শুরু করে নূনতম থানার সুবিধা না থাকা সত্বেও প্রতিটি সদস্য লঞ্চ ঘাট,টার্মিনাল, নদীসহ সকল ক্ষেত্রেই নিরাপত্তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:০৯, সেপ্টেম্বর ২৪, ২০২১

পুলিশের ভয়ে নদীতে ঝাপ দিয়ে কিশোরীর আত্মহত্যা


Los Angeles

১৬:২৫, সেপ্টেম্বর ৯, ২০২১

এসি আকরামের জবানবন্দিঃ ২২ খুনের মামলার আসামি ছিলেন কুখ্যাত ইমদু


Los Angeles

২০:০৫, সেপ্টেম্বর ৮, ২০২১

এসি আকরামের জবানবন্দিঃ ইমদু এক ভয়ংকর খুনীর নাম


Los Angeles

২৩:৪৯, সেপ্টেম্বর ৬, ২০২১

রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক খুন


image
image