image

আজ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং

আনোয়ারায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের ফাইণাল খেলা অনুষ্ঠিত

আনোয়ারা সংবাদদাতা    |    ২৩:৪২, জুন ২৬, ২০১৯

image

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলতুন্নেছা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা বুধবার বিকালে আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনালে ট্রাইব্রেকারে বরুমচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-২ গোলে চাতুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টে বরুমচড়া উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে আনোয়ারা অগ্রযাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এ খেলার আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, আনোয়ারা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসিম কুমার দে, কৃষি কর্মকর্তা হাসানুজ্জাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, মুক্তিযুদ্ধা কমান্ডার ফজল আহমদ, উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য, সহকারী শিক্ষা অফিসার রঞ্জন ভটাচার্য্য, সহকারি শিক্ষা আফিসার বিটন চন্দ্র দেব, আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক এম. নুরুল ইসলাম,প্রধান শিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন প্রমূখ। 

খেলা পরিচালনা করেন, ক্রীড়া শিক্ষক এনামুল হক, অনুষ্ঠান সঞ্চালনা করেন , শিক্ষক বিকাশ কান্তি ঘোষ , সাইফুল ইসলাম ও মোজাম্মেল হক। খেলা শেষে বিজয়ী দলের হাতে  ট্রপি তুলে দেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী ও অতিথিরা। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও বিপুল সংখ্যাক দর্শক খেলায় উপস্থিত ছিলেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:২৪, সেপ্টেম্বর ২৩, ২০২১

দুইজন শিক্ষক দিয়ে চলছে ২৫৭ জন শিক্ষার্থীর পাঠদান


Los Angeles

০০:৫৯, সেপ্টেম্বর ২১, ২০২১

বাংলাদেশের ফুটবলের কলংকিত দিন ১৯৮২ সালের ২১ সেপ্টেম্বর !


Los Angeles

২২:১২, সেপ্টেম্বর ১, ২০২১

ফুটবলের মরা গাঙে কি আবার জোয়ার আসবে ?


Los Angeles

১৫:৫৩, মে ২৯, ২০২১

মাদক মুক্ত রাখতে শিশু-কিশোরদের খেলা-ধুলার বিকল্প নেই : এমপি মোছলেম


Los Angeles

২৩:৫৩, মে ২৭, ২০২১

চন্দনাইশে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুনামেন্ট শুরু


Los Angeles

১১:১৯, মে ২২, ২০২১

বোয়ালখালীতে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা


image
image