image

আজ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং

ঢাকায় নিজ গৃহে ফাঁস লাগানো ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

ঢাকা ব্যুরো    |    ২২:৪৯, সেপ্টেম্বর ৯, ২০১৮

image

ছবি-প্রতীকি

রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ার একটি বাসায় গলায় ফাঁস দিয়ে অাফিয়া সারিকা (২৪) নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আত্মহত্যা করেছে।

রবিবার বিকেল ৫ টার দিকে চৌধুরীপাাড়া বি ব্লকের ৩৮৯/বি নম্বর বাসায় গলায় ফাঁস দেয় সে। দেখতে পেয়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত পৌনে ৮ টায় মৃত ঘোষণা করেন।

যশোর সদর উপজেলার ভেজপাড়া গ্রামের নুরুল আমিরের মেয়ে সে। বাবা-মা ও ৩ বোন মিলে খিলগাঁওয়ের ওই বাসার ৫ তলায় ভাড়া থাকতো।

মৃত অাফিয়ার বাবা নুরুল আমিন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ২য় বর্ষের ছাত্রী সে।

আজ বিকেলে বাবা ও সে বাসায় ছিলো। এসময় পাশের রুমে ফ্যানের সাথে গলায় ওড়না প্যাঁচিয়ে ফাঁস দেয় সে। দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে খিদমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অাফিয়ার বড়বোন সুমাইয়া জানান, প্রেম ঘটিত  কোনো কারণে সে গলায় ফাঁসি দিয়েছে বলে আমাদের ধারণা।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান, ময়না তদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:০৯, সেপ্টেম্বর ২৪, ২০২১

পুলিশের ভয়ে নদীতে ঝাপ দিয়ে কিশোরীর আত্মহত্যা


Los Angeles

১৬:২৫, সেপ্টেম্বর ৯, ২০২১

এসি আকরামের জবানবন্দিঃ ২২ খুনের মামলার আসামি ছিলেন কুখ্যাত ইমদু


Los Angeles

২০:০৫, সেপ্টেম্বর ৮, ২০২১

এসি আকরামের জবানবন্দিঃ ইমদু এক ভয়ংকর খুনীর নাম


Los Angeles

২৩:৪৯, সেপ্টেম্বর ৬, ২০২১

রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক খুন


image
image