শিরোনাম
ঢাকা ব্যুরো | ০২:২০, জুলাই ৩১, ২০১৯
সকালে বিভিন্ন বিদ্যালয়তে চকবাজার থানার অফিসার ইনচার্জ কর্তৃক আয়োজিত সচেতনতামূলক এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সাম্প্রতিক ছেলেধরা গুজবের বিষয়ে রহমতগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, হাজী ইব্রাহিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, হাজী আশ্রাফ আলী উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক আলোচনা হয়।
আলোচনাত বলা হয় ছেলে ধরা বিষয়ে চারিদিকে যে গুজব ছড়িয়ে পড়েছে তা সঠিক নয়। একটি ইচ্ছাকৃত ভাবে দেশের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। ছেলে ধরা বলতে কিছু নেই। শুধু এটা একটি গুজব। কাউকে ছেলে ধরা বলে সন্দেহ হলে তার উপর হামলা না চালিয়ে আটকিয়ে রেখে পুলিশকে খবর দেয়া জন্য বলা হয়। সভায় সকল শিক্ষার্থীকে কোন ধরনের গুজবে কান না দিয়ে নিয়মিত বিদ্যালয়ে আসার আহবান জানান। এছাড়াও ইসলাম বাগ ঈদগাহ মাঠে ঢকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও ২৯ নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি জনাব জাহাঙ্গীর আলম কাবুল সভাপতি সভায় বক্তব্য রাখেন।
এছাড়াও -প্রধান অতিথি জনাব মোঃ কামাল হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (চকবাজার জোন), ও ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার, লালবাগ বিভাগ ডিএমপি-ঢাকা।
বিশেষ অতিথি জনাব মোঃ সিরাজুল ইসলাম পিপিএম, এসি (চকবাজার জোন)।
এছাড়াও চকবাজার মডেল থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তাগন এবং এলাকার মুরুব্বি গং ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ের সকল সম্মানিত সহকারী শিক্ষক বৃন্দ বক্তব্য রাখেন।
এই সময় বিভিন্ন মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
Developed By Muktodhara Technology Limited