image

আজ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং

ক্রীড়াঙ্গনের জাতীয় শোক দিবস পালন

ক্রীড়াঙ্গনের জাতীয় শোক দিবস পালন

ডেস্ক    |    ০০:২৬, আগস্ট ১৬, ২০১৮

image

শোক দিবসের দোয়া মাহফিল


জাতীয় শোক দিবসে বিনম্র শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করল ক্রীড়াঙ্গন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ দাবা ফেডারেশন, যুব উন্নয়ন অধিদফতর এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা।

বুধবার দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীন চৌধুরী সুজন, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান, মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিকসহ বিসিবির পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘যদি দিবসের কথা বলি, এর থেকে বড় শোকাবহ দিবস আর নেই। এর থেকে কঠিন, নিষ্ঠুর হত্যাকাণ্ড এর আগে কখনও হয়নি বাংলাদেশে। এজন্য ১৫ আগস্ট শোক দিবস।’ তিনি বলেন, ‘একইদিনে শেখ কামালের মতো একজন ক্রীড়া সংগঠক, শেখ জামাল ভাই, তাদের স্ত্রী, এমনকি শেখ রাসেলকেও হত্যা করা হয়। এমন নিষ্ঠুর হত্যাকাণ্ড কল্পনা করা যায় না। একটা বিষয় সবসময় সত্য, বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশই হতো কিনা সন্দেহ। বঙ্গবন্ধুর জন্যই বাংলাদেশ।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ধানমণ্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গণে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। আলোচনা সভা ও মিলাদ মাহফিলে সংস্থার সিনিয়র সহ-সভানেত্রী আনজুমান আরা আকসির, সাধারণ সম্পাদিকা হামিদা বেগমসহ বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সব সদস্য, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ এবং বাংলাদেশ জাতীয় মহিলা কাবাডি দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ দাবা ফেডারেশন জাতীয় শোক দিবসে জাতীয় ক্রীড়া পরিষদের পুরনো ভবনের তৃতীয় তলায় দাবা ক্রীড়াকক্ষে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে। বাংলাদেশ দাবা ফেডারেশনের দুই সহ-সভাপতি কেএম শহিদউল্যা ও তরফদার মো. রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম দোয়া মাহফিলে অংশ নেন।

এ সময় দাবা ফেডারেশনের দুই যুগ্ম-সম্পাদক মনিরুজ্জামান পলাশ ও মাসুদুর রহমান মল্লিক, আন্তর্জাতিক দাবা বিচারক মো. হারুণ অর রশিদ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার মাহমুদা হক চৌধুরী মলি এবং দাবা সংগঠক মীর আহমেদ হোসেনসহ দাবা খেলোয়াড় ও সংগঠকরা উপস্থিত ছিলেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:২৪, সেপ্টেম্বর ২৩, ২০২১

দুইজন শিক্ষক দিয়ে চলছে ২৫৭ জন শিক্ষার্থীর পাঠদান


Los Angeles

০০:৫৯, সেপ্টেম্বর ২১, ২০২১

বাংলাদেশের ফুটবলের কলংকিত দিন ১৯৮২ সালের ২১ সেপ্টেম্বর !


Los Angeles

২২:১২, সেপ্টেম্বর ১, ২০২১

ফুটবলের মরা গাঙে কি আবার জোয়ার আসবে ?


Los Angeles

১৫:৫৩, মে ২৯, ২০২১

মাদক মুক্ত রাখতে শিশু-কিশোরদের খেলা-ধুলার বিকল্প নেই : এমপি মোছলেম


Los Angeles

২৩:৫৩, মে ২৭, ২০২১

চন্দনাইশে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুনামেন্ট শুরু


Los Angeles

১১:১৯, মে ২২, ২০২১

বোয়ালখালীতে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা


image
image