image

আজ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং

আলীকদমে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

 জসিম সরওয়ার, আলীকদম (বান্দরবান) সংবাদদাতা    |    ১৩:৫০, সেপ্টেম্বর ৫, ২০১৯

image

উদ্বোধনী খেলায় মুখোমুখি আলীকদম সদর ইউনিয়ন দল ও চৈক্ষ্যং ইউনিয়ন দল

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে বান্দরবানের আলীকদমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এর শুভ উদ্বোধন হয়েছে। বুধবার বিকেল চারটায় আলীকদম উপজেলা প্রশাসনের আয়োজনে আলীকদম সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্ণামেন্টর উদ্বোধন করেন, আলীকদম উপজেলা নির্বাহী অফিসার সায়েদ ইকবাল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম থানার অফিসার্স ইনচার্জ কাজী রকিব উদ্দিন। 

টুর্ণামেন্টে উপজেলার মোট চারটি ইউনিয়ন থেকে চারটি দল অন্তর্ভূক্ত হয়েছে। তার মধ্যে প্রধম দিনে আলীকদম সদল ইউনিয়ন দল ও ২নং চৈক্ষ্যং ইউনিয়ন দল খেলায় অংশগ্রহণ করেছে। উদ্বোধনী ম্যাসে মোট ৬০ মিনিটের খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২নং চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান ফেরদৌস রহমান, ৩নং নয়াপাড়া ইউপি চেয়ারম্যান ফোগ্য মার্মা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধুংড়ি মার্মা, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল মান্নান, আলীকদম প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ প্রমূখ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:২৪, সেপ্টেম্বর ২৩, ২০২১

দুইজন শিক্ষক দিয়ে চলছে ২৫৭ জন শিক্ষার্থীর পাঠদান


Los Angeles

০০:৫৯, সেপ্টেম্বর ২১, ২০২১

বাংলাদেশের ফুটবলের কলংকিত দিন ১৯৮২ সালের ২১ সেপ্টেম্বর !


Los Angeles

২২:১২, সেপ্টেম্বর ১, ২০২১

ফুটবলের মরা গাঙে কি আবার জোয়ার আসবে ?


Los Angeles

১৫:৫৩, মে ২৯, ২০২১

মাদক মুক্ত রাখতে শিশু-কিশোরদের খেলা-ধুলার বিকল্প নেই : এমপি মোছলেম


Los Angeles

২৩:৫৩, মে ২৭, ২০২১

চন্দনাইশে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুনামেন্ট শুরু


Los Angeles

১১:১৯, মে ২২, ২০২১

বোয়ালখালীতে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা


image
image