image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

বস্তার নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

ঢাকা ব্যুরো    |    ২৩:৪৭, অক্টোবর ২৭, ২০১৯

image

রাজধানীর কদমতলীতে একটি সিমেন্টের দোকানে কাজ করার সময় বস্তার নিচে চাপা পড়ে টিটু (৬০) নামের এক শ্রমিকের মৃত্য হয়েছে। আহত হয়েছে আরো ৩ জন।

রবিবার (২৭অক্টোবর) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সোয়া ৪টায় টিটুকে মৃত ঘোষণা করেন।

আহতরা হলেন, গজনবী (৫০), জাহাঙ্গীর হোসেন (৪৫) ও বাহারুল (৪৫)।

তার বাড়ি বরিশাল বাকেরগঞ্জ উপজেলায়। থাকতো ফতুল্লায় এলাকায়।

তাদের সহকর্মী শামসুল হক জানান, তারা কদমতলী মুন্সিখোলা ইউনাইটেড ব্রাদার্স নামের একটি সিমেন্টের দোকানে কাজ করে। দুপুরে সিমেন্টের বস্তা সরানোর সময় উপর থেকে বস্তা ওই ৪জনের উপর পড়ে। এতে তারা বস্তার নিচে চাপা পড়লে পরে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ  জানান, ময়না তদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে। আহত ৩জন চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা গুরুতর নয়।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:০৯, সেপ্টেম্বর ২৪, ২০২১

পুলিশের ভয়ে নদীতে ঝাপ দিয়ে কিশোরীর আত্মহত্যা


Los Angeles

১৬:২৫, সেপ্টেম্বর ৯, ২০২১

এসি আকরামের জবানবন্দিঃ ২২ খুনের মামলার আসামি ছিলেন কুখ্যাত ইমদু


Los Angeles

২০:০৫, সেপ্টেম্বর ৮, ২০২১

এসি আকরামের জবানবন্দিঃ ইমদু এক ভয়ংকর খুনীর নাম


Los Angeles

২৩:৪৯, সেপ্টেম্বর ৬, ২০২১

রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক খুন


image
image