image

আজ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং

চুয়েটে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি    |    ১৬:৩২, নভেম্বর ৬, ২০১৯

image

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর উৎসবমুখর পরিবেশে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০১৯ সম্পন্ন হয়েছে। এতে ফাইনাল খেলায় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ ১-০ গোলে সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগকে হারিয়েছে চ্যাম্পিয়ন হয়েছে।

উক্ত খেলায় ম্যান অফ দ্যা ফাইনাল হয়েছেন সিএসই বিভাগের মো. তোজাম্মেল হক এবং ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন সিএসই বিভাগের ইমতিয়াজ ইমন। এছাড়া  সর্বোচ্চ গোলদাতা হয়েছেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের আলী নেওয়াজ, সেরা গোলরক্ষক হয়েছেন যন্ত্রকৌশল বিভাগের ড. সানাউল রাব্বী এবং আদর্শ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম।

এ উপলক্ষ্যে ৫ অক্টোবর (মঙ্গলবার) ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রবিউল আলম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রেজাউল করিম, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ।

এতে বিভাগীয় প্রধানগণের পক্ষে বক্তব্য রাখেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুদীপ কুমার পাল। শারিরীক শিক্ষা কর্মকর্তা মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছাত্রকল্যাণ উপ-পরিচালক ড. মো. আরাফাত রহমান।

উল্লেখ্য, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালনায় ও শারিরীক শিক্ষা দপ্তরের সহযোগিতায় উক্ত প্রতিযোগিতার আয়োজন করা হয়।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:২৪, সেপ্টেম্বর ২৩, ২০২১

দুইজন শিক্ষক দিয়ে চলছে ২৫৭ জন শিক্ষার্থীর পাঠদান


Los Angeles

০০:৫৯, সেপ্টেম্বর ২১, ২০২১

বাংলাদেশের ফুটবলের কলংকিত দিন ১৯৮২ সালের ২১ সেপ্টেম্বর !


Los Angeles

২২:১২, সেপ্টেম্বর ১, ২০২১

ফুটবলের মরা গাঙে কি আবার জোয়ার আসবে ?


Los Angeles

১৫:৫৩, মে ২৯, ২০২১

মাদক মুক্ত রাখতে শিশু-কিশোরদের খেলা-ধুলার বিকল্প নেই : এমপি মোছলেম


Los Angeles

২৩:৫৩, মে ২৭, ২০২১

চন্দনাইশে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুনামেন্ট শুরু


Los Angeles

১১:১৯, মে ২২, ২০২১

বোয়ালখালীতে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা


image
image