image

আজ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং

ওমানে সড়ক দূর্ঘটনায় নিহত পেকুয়ার শাহাব উদ্দিনের পরিবারের মানবেতর জীবন যাপন

পেকুয়া (কক্সবাজার) সংবাদদাতা    |    ১৬:২৭, নভেম্বর ১৪, ২০১৯

image

ওমানে সড়ক দূর্ঘটনায় নিহত পেকুয়ার শাহাব উদ্দিনের পরিবারের দিন কাটছে অনাহারে অর্ধাহারে। পরিবারের একমাত্র অবলম্বনকে হারিয়ে খুবই কষ্টে রয়েছে তার পরিবার। পরিবারের এক প্রতিবন্ধী শিশুসহ ছয় সন্তানদের লেখাপড়া ভরণপোষণ ও প্রতিবন্ধী শিশুর চিকিৎসা করাতে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে পরিবার।

জানা যায়, পরিবারের সচ্ছলতা ফেরাতে প্রায় ১০ বছর আগে মরুভুমির দেশ ওমানে পাড়ি জমান বারবাকিয়া ইউনিয়নের বারাইয়াকাটা এলাকার মৃত বাঁচা মিয়ার পুত্র শাহাব উদ্দিন। এ বছরই তার দেশে আসার কথা ছিল, কিন্ত দেশে সে আসলেও এসেছে তার নিথর দেহ। গত ৪জুন ঈদের সময় ওমানে কাজ সেরে ফেরার পথে রাস্তা পার হবার সময় পরপর দুটি দ্রুত গতির গাড়ি তাকে চাপা দিলেই ঘটনাস্থলে শাহাব উদ্দিনের মৃত্যু হয়।

নিহতের স্ত্রী মমতাজ বেগম বলেন, আমরা খুব কষ্টে জীবনযাপন করছি। আমাদের অসহায় পরিবারের উপার্জন করার মতো আর কোন লোক নাই।

নিহত শাহাব উদ্দিনের ছেলে আমজাদ হোছাইন বলেন, আমার বাবা বিদেশে দূর্ঘটনায় মারা গেছেন আজ আমরা অসহায়। কেউ আমাদের খবর নিচ্ছেন না। সরকার বা যদি ওমান এম্বাসি আমাদের এ দুঃখদুর্দশার কথা চিন্তা করে আমাদেরকে কাংখিত সহায়তা দিতো, তাহলে আমরা উপকৃত হবো।

সে অভিযোগ করে বলেন, ওমান সরকার কর্তৃক ক্ষতিপূরণ দেবার কথা থাকলেও এখনো অনেক যোগাযোগ করেও ক্ষতিপুরণ মিলছেনা।

এ ব্যাপারে ওমান এম্বাসির শ্রম ইউং এর কর্মকর্তা কামাল হাছানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রথমে পাওয়ার অব এ্যটির্নি লাগবে। এসব দূর্ঘটনার ক্ষতিপুরনের জন্য দেড় দুবছর সময় লাগবে বলে তিনি জানান।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

০২:১৮, আগস্ট ২৮, ২০২১

কর্ণফুলীতে ৭'শ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়


Los Angeles

২০:৫৩, জুন ২৮, ২০২১

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা করোনায় আক্রান্ত


Los Angeles

১৯:৫১, নভেম্বর ১৫, ২০২০

চবিতে হাল্ট প্রাইজের বিজনেস প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু


Los Angeles

১৫:৪৭, মে ২০, ২০২০

খোলা বেড়িবাঁধে বারআউলিয়া এলাকা প্লাবিত


Los Angeles

১২:৪৭, মার্চ ২৬, ২০২০

ইউএনও হোম কোয়ারেন্টাইনে, স্বামী আইসোলেশনে


Los Angeles

১৬:২৭, নভেম্বর ১৪, ২০১৯

ওমানে সড়ক দূর্ঘটনায় নিহত পেকুয়ার শাহাব উদ্দিনের পরিবারের মানবেতর জীবন যাপন


Los Angeles

২১:৪৫, জুলাই ৭, ২০১৯

আনোয়ারায় বন্দুকযুদ্ধে ধর্ষক আবদুন নুর নিহত


Los Angeles

১৬:০১, জুলাই ৪, ২০১৯

চন্দনাইশের কাঞ্চন পেয়ারা বিদেশেও যাচ্ছে


image
image