image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

সাহসে সম্মুখে আবারও সেবকরূপে প্রত্যয়ী ফারাজ করিম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক    |    ২১:২৯, জুলাই ১৬, ২০২০

image

করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে মানুষের জন্য কাজ করা দেশের প্রথম সারির কয়েকজনের মধ্যে একজন হলেন ফারাজ করিম চৌধুরী। 

মধ্যবিত্ত ও দরিদ্র মানুষের মাঝে খাদ্যদ্রব্য ও ত্রাণ বিতরণ, রমজান মাসে ২ হাজার স্বাস্থ্যকর্মীর জন্য প্রতিদিন সেহেরীর খাবার সরবরাহ,  টেলি-মেডিসিন, বাড়ী বাড়ী গিয়ে ফ্রি শাকসবজি বিতরণ, অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, করোনায় মৃতদের দাফন-কাফন সহ সর্বশেষ আইসোলেশন সেবা নিয়ে মাঠে ছিলেন ফারাজ করিম চৌধুরী। 

তিনি চট্টগ্রামের রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান। মানুষের জন্য এতসব কাজ করতে গিয়ে গত ২৭ জুন নিজেই করোনা আক্রান্ত হয়ে পড়েন। এরপর থেকে নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসাধীন ছিলেন তিনি। করোনা আক্রান্ত হওয়ার পরেও রাউজানের আইসোলেশন সেন্টারের কাজ করার ব্যাপারে সরব ছিলেন ফারাজ করিম চৌধুরী। 

গত ১৩ জুলাই সোমবার নিজের ফেসবুক টাইমলাইনে স্ট্যাটাস দিয়ে তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার মাধ্যমে করোনামুক্ত হওয়ার কথা জানান তিনি এবং শীঘ্রই রাউজানের আইসোলেশন সেন্টারটির যাত্রা শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন। 

এরই প্রেক্ষিতে গতকাল ১৫ জুলাই বুধবার বিকেলে উপজেলা সদরে অবস্থিত সুলতানপুর হাসপাতালে রাউজানের করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য উপজেলা পর্যায়ে সর্বপ্রথম ৫০ শয্যার আইসোলেশন সেন্টারের উদ্বোধন করা হয়। টেলি-কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি। রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন হাসপাতালের উদ্যোক্তা ফারাজ করিম চৌধুরী, রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর আলম দ্বীন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের রেজিস্ট্রার ডা. ফজল করিম বাবুল।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি স্বপন চৌধুরী, কামরুল হাসান বাহাদুর, যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খান, রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর জানে আলম জনি, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, বি এম জসিম উদ্দিন হিরু, প্রিয়তোষ চৌধুরী, সৈয়দ আব্দুল জব্বার সোহেল, মুহাম্মদ বাবুল মিয়া, উপজেলা যুবলীগের সহ সভাপতি সুমন দে, জাহাঙ্গীর আলম, কাউন্সিলর আজাদ হোসেন, পল্লী বিদ্যুত সমিতি ২ এর বোর্ড সভাপতি তসলিম উদ্দিন, সোশাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজানের আহবায়ক মহিউদ্দিন ইমন, যুগ্ম আহবায়ক দিদারুল আলম, আহমেদ সৈয়্যদ, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মুসা আলম খান চৌধুরী, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাবেক উত্তর জেলা ছাত্রলীগ নেতা দিপলু দে দীপু, দক্ষিণ রাউজান ছাত্রলীগের সভাপতি সৈয়দ মুহাম্মদ মেজবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন, ছাত্রলীগ নেতা আরমান সিকদার, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতী, আরফান গণি ফাহিম, অনিক ভট্টাচার্য, মোঃ মিজানুর রহমান প্রমুখ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

০২:১৮, আগস্ট ২৮, ২০২১

কর্ণফুলীতে ৭'শ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়


Los Angeles

২০:৫৩, জুন ২৮, ২০২১

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা করোনায় আক্রান্ত


Los Angeles

১৯:৫১, নভেম্বর ১৫, ২০২০

চবিতে হাল্ট প্রাইজের বিজনেস প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু


Los Angeles

১৫:৪৭, মে ২০, ২০২০

খোলা বেড়িবাঁধে বারআউলিয়া এলাকা প্লাবিত


Los Angeles

১২:৪৭, মার্চ ২৬, ২০২০

ইউএনও হোম কোয়ারেন্টাইনে, স্বামী আইসোলেশনে


Los Angeles

১৬:২৭, নভেম্বর ১৪, ২০১৯

ওমানে সড়ক দূর্ঘটনায় নিহত পেকুয়ার শাহাব উদ্দিনের পরিবারের মানবেতর জীবন যাপন


Los Angeles

২১:৪৫, জুলাই ৭, ২০১৯

আনোয়ারায় বন্দুকযুদ্ধে ধর্ষক আবদুন নুর নিহত


Los Angeles

১৬:০১, জুলাই ৪, ২০১৯

চন্দনাইশের কাঞ্চন পেয়ারা বিদেশেও যাচ্ছে


image
image