image

আজ, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং

চবিতে হাল্ট প্রাইজের বিজনেস প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রতিনিধি    |    ১৯:৫১, নভেম্বর ১৫, ২০২০

image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হাল্ট প্রাইজের আয়োজনে ৩য় বারের মত হাল্ট প্রাইজ বিজনেস প্রতিযোগিতার জন্য টিম রেজিস্ট্রেশন শুরু হয়েছে। যা চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত।

রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ৩/৪ সদস্যের টিম হতে হবে এবং সকল সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হতে  হবে, প্রতিটা টিম একটি গুগল ফর্ম পূরণ করবে যেটি অফিসিয়াল ফেইসবুক পেইজ “Hult Prize at University of Chittagong” এ পাওয়া যাবে, সকল অংশগ্রহণকারীদের ফ্রি ট্রেনিং কর্মসূচীগুলোতে অংশ নেওয়া বাধ্যতামূলক এবং কোন প্রকার রেজিস্ট্রেশন ফি নেই।

প্রতিযোগিতার শিডিউলঃ

এলিভেটর পিচ: ২৫শে নভেম্বর ২০২০। ৬০ সেকেন্ডের মধ্যে প্রধান আইডিয়া প্রদান।

সেমিফাইনাল:  ৮ই ডিসেম্বর ২০২০।  ৬ মিনিটের প্রেজেন্টেশন।

৩. ফাইনাল: ১২ই ডিসেম্বর,২০২০ : ৬ মিনিটের প্রেজেন্টেশন।

এ বিষয়ে হাল্ট প্রাইজের ক্যাম্পাস ডিরেক্টর তৌফিক আহমেদ উচ্ছাস বলেন, আমরা তৃতীয় বারের মতো আমাদের ক্যাম্পাসে বিজনেস প্রতিযোগিতার আয়োজন করেছি। আশাকরি অন্যান্য বারের মতো এবারও খুব ভালো করে আমরা আয়োজনটি সম্পন্ন করতে পারবো।

উল্লেখ্য, জাতিসংঘের সাথে অংশীদারিত্বে 'হাল্ট প্রাইজ' হলো বিশ্বের বৃহত্তম ছাত্র সংগঠন যা ১২১ টিরও বেশি দেশের ২০০০ এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনুপ্রাণিত ও শিক্ষিত করতে সাহায্য করেছে ও প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দিতে সক্ষম হয়েছে। হাল্ট প্রাইজ প্রতিবছর বিভিন্ন সভা ও প্রচারণা চালায় যা হয়ে থাকে বিশ্বের বৃহত্তম সামাজিক সমস্যাগুলো নিয়ে। যেমন খাদ্য, শিক্ষা, পরিবেশ, শক্তি, চিকিৎসা ইত্যাদি এর উপর এবং এসব সামাজিক সমস্যাকে লক্ষ্য করে বিশ্বব্যাপী একটি বিজনেস আইডিয়ার প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিবছর এ প্রতিযোগিদের থেকে সেরা ব্যবসার ধারণাকারীদের বিশ্বব্যাপী বিজয়ী ঘোষণা দেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। এবং সেরা ব্যবসার ধারণার জন্য ব্যবসাটির মূলধন হিসেবে এক মিলিয়ন মার্কিন ডলার পুরষ্কার হিসেবে প্রদান করা হয়।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

০২:১৮, আগস্ট ২৮, ২০২১

কর্ণফুলীতে ৭'শ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়


Los Angeles

২০:৫৩, জুন ২৮, ২০২১

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা করোনায় আক্রান্ত


Los Angeles

১৯:৫১, নভেম্বর ১৫, ২০২০

চবিতে হাল্ট প্রাইজের বিজনেস প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু


Los Angeles

১৫:৪৭, মে ২০, ২০২০

খোলা বেড়িবাঁধে বারআউলিয়া এলাকা প্লাবিত


Los Angeles

১২:৪৭, মার্চ ২৬, ২০২০

ইউএনও হোম কোয়ারেন্টাইনে, স্বামী আইসোলেশনে


Los Angeles

১৬:২৭, নভেম্বর ১৪, ২০১৯

ওমানে সড়ক দূর্ঘটনায় নিহত পেকুয়ার শাহাব উদ্দিনের পরিবারের মানবেতর জীবন যাপন


Los Angeles

২১:৪৫, জুলাই ৭, ২০১৯

আনোয়ারায় বন্দুকযুদ্ধে ধর্ষক আবদুন নুর নিহত


Los Angeles

১৬:০১, জুলাই ৪, ২০১৯

চন্দনাইশের কাঞ্চন পেয়ারা বিদেশেও যাচ্ছে


image
image