image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

অবশেষে দূর্নীতির জালে ফেঁসে গেলেন বাঁশখালীর পৌর মেয়র

বাঁশখালী সংবাদদাতা    |    ১৩:১০, নভেম্বর ২৫, ২০১৯

image

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার চার কাউন্সিলর বাঁশখালী পৌরসভার মেয়র শেখ সেলিমুল হক চৌধুরীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অবৈধ নিয়োগ প্রদান, ঘুষ গ্রহণ, মহিলা কর্মচারীদের সঙ্গে অনৈতিক আচরণসহ ১২টি অভিযোগ আনেন।

মেয়রের বিরুদ্ধে দায়ের করা ১২টি অভিযোগের মধ্যে ছয়টির তদন্তে সত্যতা পেয়েছে স্থানীয় সরকার চট্টগ্রাম উপপরিচালক ইয়াসমিন পারভীন তিবরীজি।

রবিবার (২৪ নভেম্বর) উক্ত রিপোর্টের সত্যতা নিয়ে ১০টি প্রস্তাবসহ আট জন কাউন্সিলর বাশঁখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অনাস্থা প্রস্তাব দাখিল করেছেন।

চার কাউন্সিলরের দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে স্থানীয় সরকার চট্টগ্রাম উপপরিচালক ইয়াসমিন পারভীন তিবরীজি গত ২২ অক্টোবর পৌর কার্যালয়ে অভিযোগের শুনানি করেন। কিন্তু অসুস্থতার জন্য মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী অনুপস্থিত ছিলেন। এরপর মেয়রের কাছ থেকে গত ৭ নভেম্বর বক্তব্য নেওয়া হয়। বক্তব্য পরবর্তী তদন্তের স্বার্থে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করার সাত দিন সময় দেওয়া হয়।

বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা প্রদান না করায় গত ১৮ নভেম্বর স্থানীয় সরকার চট্টগ্রাম এক তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন এবং তাতে ছয়টি অভিযোগের সত্যতা মিলেছে বলে উল্লেখ করা হয়।

তদন্তে যে সব অভিযোগের সত্যতা মিলেছে সেগুলো হলো- পৌরসভার সামনে বরাদ্দকৃত দোকান নিয়মনীতি না মেনে তৈরি করা, ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদ দেখাতে না পারা, মিয়ার বাজার ইজারা দেওয়ার টাকা আদায় না করা, পৌরসভায় গ্যাস লাইনের অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ বাবদ টাকা গ্রহণ করা, পৌরসভার বৈদ্যুতিক মালামাল কোটেশনে ৩০ লাখ টাকা দেখানো হলেও রেজি. বহিতে বাকি ১২ লাখ টাকার যথাযথ হিসাব নেই এবং প্রতি গজ ২৮ টাকার তারের দাম ১২০ টাকা দেখানো হয় বলে উল্লেখ করা হয়েছে, পৌরসভার মেকানিক্যাল  এন্ড ইলেক্ট্রিক্যাল পদে নিয়োগের জন্য প্রসেন দাশ থেকে টাকা নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অভিযোগকারী কাউন্সিলররা হলেন- দিলীপ চক্রবর্তী, মো. দেলোয়ার হোসেন, নজরুল কবির সিকদার, বাবলা কুমার দাশ, তপন কান্তি বড়ুয়া, রুজিনা আক্তার, আবদুর রহমান ও নার্গিস আক্তারসহ আটজন কাউন্সিলর।

অভিযোগ ও অনাস্থা প্রস্তাবের ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, আমার দপ্তরে ৮ কাউন্সিলর স্বাক্ষরিত একটা আবেদন জমা দিয়েছে। আমি জেলায় মিটিংয়ে থাকায় তা নিজে গ্রহণ করতে পারিনি তবে অবগত হয়েছি।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

০১:১৭, মে ১৪, ২০২২

বাঁশখালী ইউপি নির্বাচনে নৌকায় শেষ হাসি যাঁদের


Los Angeles

০০:৩০, মে ১৪, ২০২২

কক্সবাজার-টেকনাফ সড়ক ঘেষে রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া


Los Angeles

১৬:২৬, অক্টোবর ১৬, ২০২১

বীর নিবাস পাচ্ছেন বাঁশখালীর ১০ মুক্তিযোদ্ধা


Los Angeles

২০:৩৩, অক্টোবর ১৩, ২০২১

তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে বিপাকে বাঁশখালীর এক দরিদ্র পরিবার


Los Angeles

১১:২৪, অক্টোবর ১০, ২০২১

সীতাকুন্ড ইউপি নির্বাচন : নৌকা দাবি ৪৩জনের


Los Angeles

২০:১৯, অক্টোবর ৮, ২০২১

আবিষ্কারের বিস্ময় বালক বাঁশখালীর আশির, প্রয়োজন পৃষ্ঠপোষকতা


Los Angeles

২১:৩৮, অক্টোবর ৭, ২০২১

করোনাকালে বাল্যবিয়ে : পড়ালেখায় ইতি টেনে অনেক কিশোরী এখন পুরোদস্তুর সংসারী


image
image