শিরোনাম
ঢাকা ব্যুরো | ১৮:১৫, ডিসেম্বর ১৪, ২০১৯
ঢাকা নার্সিং কলেজ অডিটোরিয়ামে কলেজের স্টুডেন্ট সংসদ- স্টুডেন্টস’ ওয়েলফেয়ার অরগানাইজেশন (SWO) এর উদ্যোগে শনিবার (১৪ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় স্বেচ্ছাসেবী রক্তদানকারী সংগঠন "সঞ্জীবনী" উদ্বোধন করা হয়।
সঞ্জীবনী সংগঠনটি উদ্বোধন করেন ঢাকা নার্সিং কলেজের অধ্যক্ষ- হালিমা আক্তার।
উদ্বোধনকালে তিনি বলেন, সঞ্জীবনী ঢাকা নার্সিং কলেজের ছাত্রছাত্রী দ্বারা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনকে গতিশীল করতে কলেজের প্রশাসন থেকে সব ধরনের সহায়তা করা হবে। কলেজের ছাত্র-ছাত্রীরা পড়াশুনার পাশাপাশি হাসপাতালে কাজ করে থাকে। অনেকে অসুস্থ হতে পারে। তাদের জরুরী ভিত্তিতে রক্তের প্রয়োজন হয়। পাশিপাশি অনেক দরীদ্র লোকের রক্তের প্রয়োজন হয়। আমি আশা ককরি এই পাশাপাশি হাসপাতালে কাজ করে থাকে। অনেকে অসুস্থ হতে পারে। তাদের জরুরী ভিত্তিতে রক্তের প্রয়োজন হয়। পাশিপাশি অনেক দরীদ্র লোকের রক্তের প্রয়োজন হয়। আমি আশা ককরি এই সংগঠনটি তাদের পাশে দাড়াবে।
সঞ্জীবনীর প্রতিষ্ঠাতা পরিচালক ও ঢাকা নার্সিং কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, রক্তদান একটি সেবামূলক কাজ। আমরা নার্সিং শিক্ষার্থীরা এই সেবামূলক কাজকে যেন দ্রুত সময়ে জনগণের কাছে পৌঁছে দিতে পারি সে জন্য সবার সহযোগীতা প্রয়োজন। আশা করি সকলের সহযোগীতা পাব।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শের-ই-বাংলা নার্সিং কলেজের অধ্যক্ষ সুরাইয়া বেগম, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনের ঢামেক শাখার সভাপতি মোহাম্মদ কামাল পাটোয়ারী, বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি (বিবিজিএনএস) এর সাধারনণ সম্পাদক আনোয়ার হোসেন বাবু এবং অন্যান্য নেতৃবৃন্দ ও ঢাকা নার্সিং কলেজের সাধারন শিক্ষার্থীরা।
Developed By Muktodhara Technology Limited