শিরোনাম
আনোয়ারা সংবাদদাতা | ১৭:১৭, মার্চ ১২, ২০২০
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জোড়াতালি দিয়ে চলছে করোনা ভাইরাস মোকাবেলার প্রস্তুতি। হাসপাতালের আবাসন ভবনে ১০টি আইসোলেশন কক্ষে পুরাতন খাট মেরামত করে চালুর প্রস্তুতি নিলেও রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক সংকট । বিভিন্ন সংকটের মধ্যেও করোনা ভাইরাস মোকাবেলার বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ।
মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখাযায়, ৫০ শয্যার আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পার্শে স্টাফ কোয়ার্টারের ২য় তলায় আইসোলেশন কক্ষটি চালু করার প্রস্তুতি নেয়া হচ্ছে । কক্ষের ভেতর চলছে পরিস্কার পরিচ্ছন্নের কাজ। একই ভবনের এক পাশে পুরুষ ও অপর পাশে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হচ্ছে ।
হাসপাতাল সূত্রে জানাযায়, ৫০ শয্যার হাসপাতালে ৭০ থেকে ৮০ জন রোগী ভর্তি থাকে। কিন্তু কর্মরত চিকিৎসকদের মধ্যে ৮ টি পদ শূণ্য রয়েছে, ৪ জন প্রেষণে বিভিন্ন জাগায় চলেগেছে, ১ জন চাকরী হতে ইস্তাফার আবেদন করেছে। শূণ্য পদের মধ্যে রয়েছে গাইনী, শিশু,চর্ম,সার্জারী,মেডিসিন,অর্থো,এ্যানেসথেসিয়া,চক্ষু,ও প্যাথলজির মতো গুরুত্ব পূর্ণ পদ। এদিকে চিকিৎসক সংকটের মধ্যেও করোনা ভাইরাস মোকাবেলায় একটি রেপিড রেন্সপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে। যেখানে রয়েছে ১ জন বিশেষজ্ঞ চিকিৎসক সহ ৪ জন মেডিকেল অফিসার, নার্স, ওয়ার্ড বয় ও ক্লিনার রয়েছে। করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে প্রাথমিক পর্যায়ে সন্দেহজনক ব্যক্তিকে নির্দিষ্ট এই কক্ষে রাখা হবে এবং এই রেপিড রেন্সপন্স টিমের সাহায্যে সেবা ও পর্যবেক্ষণ করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু জাহিদ মো. সাইফুদ্দীন জানান, চিকৎসক সংকট থাকলেও করোনা ভাইরাস মোকাবেলায় প্রস্তুতি চলছে। আইসোলেশন কক্ষে একজন কার্ডিওলজী চিকিৎসক সার্বক্ষণিক থাকবে। করোনা ভাইরাসে আক্রান্তের সন্ধেহ হলেই তাকে আইসোলেশনে এনে পর্যবেক্ষণে রাখা হবে। কোন প্রবাসী দেশে আসলে তাকে ১৪ দিন বাড়িতে অবস্থান করার পরামর্শ দেন তিনি।
আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবাইয়ের আহমদ বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন কক্ষ ছাড়াও প্রয়োজনীয় মুহুর্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছাকাছি একটি স্কুলকে কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত রাখা হবে। করোনাভাইসে আতঙ্কিত হওয়ার কারণ নেই। এজন্য স্বাস্থ্য সচেতন ও সাবধানতা অবলম্বন করতে হবে। এ ছাড়া বিদেশ ফেরত কিংবা কোন ব্যক্তি করোনা আক্রন্ত হলে সাথে সাথে আইসোলেশনে নিয়ে আসার পরামর্শ দেন তিনি।
Developed By Muktodhara Technology Limited