শিরোনাম
জাহাঙ্গীর আলম, আনোয়ারা সংবাদদাতা | ১৭:৪১, মার্চ ২০, ২০২০
চট্টগ্রামের আনোয়ারা-বরকল-চন্দনাইশ সড়কের আনোয়ারা জয়কালী হাট থেকে আনোয়ারা সদর পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কর্তৃপক্ষের আরসিসি ঢালায় ও ড্রেন নির্মানের উন্নয়নমূলক কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে কাজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ। কিন্তু সওজ কর্তৃপক্ষ সব অভিযোগ প্রত্যাখ্যান করে। এপ্রিলের ১০ তারিখ কাজ শেষ করার কথা থাকলেও এখনো অর্ধেক কাজও শেষ করতে পারেনি সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান। এতে করে দূর্ভোগে পড়েছে ৩ উপজেলার মানুষ।
জানা যায়, গত ৩ মাস আগে যান চলাচল বন্ধ করে দিয়ে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কর্তৃপক্ষ সড়কটির উন্নয়ন কাজ শুরু করে। শুরুতেই কাজের মান নিয়ে প্রশ্ন দেখা দেয়। খন্ডখন্ড করে সড়কের দুই পাশে অসম্পূর্ন ড্রেনের কাজ ও কার্পেটিং উঠিয়ে কাজ শুরু করতেই দুই মাস পার করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান ছালেহ বাবুল। কাজের অসম্ভব ধীর গতি ও অব্যবস্থাপনায় স্থানীয় প্রশাসনসহ সব মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে । বর্তমানে এই সড়কে যানবাহন বন্ধ থাকার কারণে আনোয়ারা ,চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার নানা পেশার লক্ষাধিক মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। শুধু তাই নয়, আনোয়ারা সদর ও জয়কালী বাজারের ব্যবসায়ীরা সড়কটির কারণে ক্রেতা সংকটে পড়ে আর্থিকভাবে ভাবে ক্ষতিগ্রস্তের পাশাপাশি ধুলাবালির কারণে ব্যবসা প্রতিষ্ঠানের কাপড় ও মালামাল নষ্ট হয়ে যাচ্ছে।
সরজমিনে সড়কটি পরিদর্শন করে ব্যবসায়ী ও বিভিন্ন পেশার মানুষের সাথে কথা বলে জানা যায়, নির্মাণাধীন ড্রেন ও আরসিসি ঢালায়ের কাজের মান নিয়ে এলাকাবাসী, স্থানীয় ব্যবসায়ীসহ প্রায় সবাই প্রশ্ন তুলেছেন। সড়কটিতে সিডিউলে আরসিসি ঢালায়ে ১০ ইি র কথা থাকলেও ঢালায় করা হয়েয়েছে সাড়ে ৮ থেকে ৯ ইি । লোহার নেট তৈরীতে সিডিউলের চেয়ে ১ টি করে লোহা কম এবং আরসিসি ঢালায়ে সিলেট সেন্টের কথা থাকলেও দেয়া হচ্ছে স্থানীয় বালি। আনোয়ারা সদরের ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম অভিযোগ করেন, তিন মাস ধরে সড়কে যান চলাচল বন্ধ। কাজের কোন শৃঙ্খলা নাই। যার ফলে ক্রেতা সংকটে পড়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের উপক্রম হয়েছে। এই অবস্থা চলতে থাকলে সামনের রমজানে কি অবস্থা হবে তা নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন।
এদিকে আরসিসি ঢালায় ও ড্রেন নির্মান কাজে অনিয়মের অভিযোগ উঠায় পরিদর্শনে গিয়ে কাজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ।
এসময় তিনি বলেন, সড়কের কাজে অনেক রকমের অসঙ্গতি দেখা গিয়েছে। এ বিষয়গুলো ব্যবস্থা নেওয়ার জন্য উধ্বর্তন কর্তৃপক্ষকে জানিয়েছি। পরিদর্শনকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন, কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক মো. জিয়াউদ্দিন মুহাম্মদ তারেক, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রিয়াংকা চাকমা, সওজের উপ-সহকারী প্রকৌশলী বলরাম চাকমা সহ স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
পরে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির পক্ষে পরিদর্শনে আসেন একান্ত সহকারি সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ)’র নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ জানান, সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে, কোন অনিয়মের সুযোগ নেই। আরসিসি ঢালায়ে দেশী বালি ব্যাবহার, লোহার রড কম দেয়া ও ঢালায়ে অনিয়মের ব্যাপারে প্রশ্ন করা হল তিনি ক্ষুদ্ধ হয়ে সব অভিযোগ অস্বীকার করে বলেন, পরিদর্শনের কথা আমাদের জানানো হলে আমরাও উপস্থিত থাকতাম, তাঁরা এ ব্যাপারে কিছু বুঝবেনা।
Developed By Muktodhara Technology Limited