image

আজ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং

কাদায় নাকাল পারকির পর্যটন

জাহাঙ্গীর আলম, আনোয়ারা সংবাদদাতা    |    ০১:২৪, মার্চ ৩০, ২০২০

image

চট্টগ্রাম শহর থেকে মাত্র এক থেকে দেড় ঘণ্টার দূরত্বে এই সুন্দর সমুদ্র সৈকতটি অবস্থিত। একদিকে ঝাউ বনের সবুজের সমারোহ, আরেকদিকে দেশের প্রধান সমুদ্র বন্দরের সারি সারি জাহাজের হাতছানি,নীলাভ সমুদ্রের বিস্তৃত জলরাশি আপনাকে স্বাগত জানাবে। আর সমুদ্র তীরের মৃদুমন্দ বাতাস আপনার মনকে আনন্দে পরিপূর্ণ করে দেবে নিমেষেই। অল্প সময়ে পর্যটকের গল্প রচিত করা দেশের দীর্ঘতম দ্বিতীয় সমুদ্র সৈকত পারকি তার শরীরের বালি হারিয়ে দিনদিন মৃত্যুর মুখে পড়তে যাচ্ছে। স্থানীয়রা এ জন্যে সৈকতের পাশ থেকে বালি উত্তোলনকেই দায়ী করছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পারকি লুসাই পার্ক এলাকা থেকে উত্তরে সৈকতের সব বালি সরে গিয়ে হাঁটু পরিমাণ কাদায় ভরে গেছে। এখানে বেশি বিপাকে পড়েছে পর্যটকদের সাথে আসা শিশুরা। কাদার কারণে দৌড়া দৌড়ি তো দূরের কথা হাটাহাটিও করতে পারছেনা তারা। কেও কেও মা-বাবর কোল থেকেই নামতে চাচ্ছেনা। 

বেড়াতে আসা জহিরুল ইসলাম নামে এক পর্যটক বলেন, পূর্বে পারকির যে সৌন্দর্য দেখেছি এবার এসে সম্পন্ন বিপরীত দেখলাম। সৈকতে আগের মত বালি নেই, কাদা মাটি, ময়লা আবর্জনা তার উপরে বালুর পাইপ। এবারের মত অবস্থা আগে ছিলো না। নষ্ট হয়ে যাচ্ছে সৈকতের সৌন্দর্য। এসব বন্ধের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছি।

পর্যটন কর্পোরেশন সূত্রেজানা যায়, উপকূলকে রক্ষা করার জন্য বনবিভাগ ১৯৯৩-৯৪ এবং ২০০২ সালে পর্যায়ক্রমে প্রায় ৮০  হেক্টর জায়গাতে ঝাউগাছ লাগায় পারকি ও আশপাশের এলাকায়। আর্কিটেকচারাল পদ্ধতিতে লাগানো এ গাছ বড় হলে পরবর্তীতে পারকি পর্যটন এলাকা হিসাবে রূপ পায়। পর্যটন মন্ত্রণালয় পারকি সমুদ্র সৈকতকে আধুনিক বীচ ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পর্যটন কর্পোরেশন তিন বছর মেয়াদি একটি প্রকল্প হাতে নেয়। ২০১৭ সালের জুলাই থেকে এবছরের জুন পর্যন্ত প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছে। প্রকল্পটির মধ্যে রয়েছে ১৪টি বহুতল বিশিষ্ট আধুনিক কটেজ, একটি মানসম্মত বার, দুটি পিকনিক  শেড, দুটি কিডস কর্নার জোন, আধুনিক রেস্তোরাঁ, কনভেনশন হল, চেঞ্জিং ক্লসেট ও ওয়েটিং রুম। কার পার্কিং জোন সুবিধাও রাখা হয়েছে। বর্তমানে পর্যটন কমপ্লেক্স তৈরির জন্য নির্দিষ্ট ১৩ একর জায়গা নির্ধারিত করেছে পর্যটন কর্পোরেশন। ১৩ একর জায়গায় ৬২ কোটি টাকা ব্যয়ের আধুনিক পর্যটন কমপ্লেক্স বাস্তবায়ন হলে পারকি বীচ হবে দেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র। কিন্তু পারকির বুকে আটকে পড়া জাহাজ ক্রিস্টাল গোল্ড ও প্রভাবশালীদের মাধ্যমে বালি উত্তোলনের কারণে সৈকতে বালির পরিবর্তে এখন হাটু পরিমান কাদায় ভরে উঠে। এতে করে আগত পর্যটকরা বিরক্তিকর অবস্থায় পড়ছে। পারকির এ পরিস্থিতি দেখে গত বৃহস্পতিবার পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদও ক্ষোভ প্রকাশ করে।

স্থানীয় চেয়ারম্যান ও সৈকত ব্যবস্থাপনা কমিটির সদস্য এমএ কাইয়ুম শাহ বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম এ সৈকতকে রক্ষা করা সবার দায়িত্ব। পারকির বুকের বালি গুলো হারিয়ে যাওয়ার কারণ খোঁজে বের করতে তিনি সংশ্লিষ্টদের প্রতি অনুরোদ জানান।

আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদ বলেন, পারকিতে জমে থাকা বালি গুলোই হলো পর্যটকদের মূল আকর্ষণ। ৬ মাস আগেও পারকির এ চেহারা ছিলনা। পারকির এ পরিস্থিতির জন্য যারা দায়ী তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

০১:১৭, মে ১৪, ২০২২

বাঁশখালী ইউপি নির্বাচনে নৌকায় শেষ হাসি যাঁদের


Los Angeles

০০:৩০, মে ১৪, ২০২২

কক্সবাজার-টেকনাফ সড়ক ঘেষে রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া


Los Angeles

১৬:২৬, অক্টোবর ১৬, ২০২১

বীর নিবাস পাচ্ছেন বাঁশখালীর ১০ মুক্তিযোদ্ধা


Los Angeles

২০:৩৩, অক্টোবর ১৩, ২০২১

তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে বিপাকে বাঁশখালীর এক দরিদ্র পরিবার


Los Angeles

১১:২৪, অক্টোবর ১০, ২০২১

সীতাকুন্ড ইউপি নির্বাচন : নৌকা দাবি ৪৩জনের


Los Angeles

২০:১৯, অক্টোবর ৮, ২০২১

আবিষ্কারের বিস্ময় বালক বাঁশখালীর আশির, প্রয়োজন পৃষ্ঠপোষকতা


Los Angeles

২১:৩৮, অক্টোবর ৭, ২০২১

করোনাকালে বাল্যবিয়ে : পড়ালেখায় ইতি টেনে অনেক কিশোরী এখন পুরোদস্তুর সংসারী


image
image