image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

পাঁচ দফা মানলেই আওয়ামীলীগ ঐক্যে আসতে পারবে : ড. মোশাররফ

ঢাকা ব্যুরো    |    ১৭:৩৮, সেপ্টেম্বর ২৪, ২০১৮

image

সোহেলর মুক্তির দাবীতে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন মোশারফ

বাংলা‌দে‌শের সব‌চে‌য়ে জন‌প্রিয় দল আওয়ামী লীগকে ছাড়া জাতীয় ঐক্য কিভাবে হয়?আওয়ামী লী‌গের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যে জবা‌বের  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন ব‌লে‌ছেন, 'এটা হাস্যকর,  কারণ আমাদের ঐক্য হয়েছে বর্তমান স্বৈরাচারী সরকারের পতনের জন্য।'

সোমবার জাতীয় প্রেসক্লাবে  বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দঃএর সভাপতি  হাবিব উন নবী খান সোহেল সহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবিতে নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টু স্মৃতি সংসদ আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌বে তিনি এসব কথা বলেন।

‌তি‌নি ব‌লেন, 'আমরা সরকারে বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করছি না। জনগণ তাদের ভোটের অধিকার আদায়ের  এবং একটি অবাধ সুষ্টু অংশগ্রহণমুলক নির্বাচনের লক্ষে কয়েকটি বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে গেছে। আমরাও তাদের সাথে ঐক্যবদ্ধ হয়েছি। এবং তা প্রকাশেই হয়েছি।'

য‌দি আওয়ামী লীগ জাতীয় ঐক্যে আসতে চায়, 'জনগণের কাছে ক্ষমা চেয়ে ৫ টি দাবি মেনেই আসতে হবে মন্তব্য ক‌রে তি‌নি ব‌লেন সে দা‌বি গু‌লি হ‌লো, সরকারকে তফসিল ঘোষনার আগে পদত্যাগ করতে হবে,সংসদ ভেঙে দিতে হবে, নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে,মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনের পরিবর্তন করতে হবে,সেনাবাহিনীকে নির্বাচনের সময় মাঠে রাখতে হবে,  ইভিএম ব্যবহার নিষিদ্ধ করতে হবে।'

সরকার অলিখিত বাকশাল দীর্ঘায়িত করতে জাতীয় ঐক্যর বি‌রো‌দ্ধে ষড়যন্ত্র করছে দা‌বি ক‌রে তি‌নি ব‌লেন, 'দেশের সকল রাজনীতিক দল, সুশীল সমাজ,যুবক শিশু কিশোর, পেশাজীবী সকলের এই ইসুতে ঐক্যবদ্ধ হওয়ায় সরকার আতংকিত হয়ে পরেছে। কেননা জাতীয় ঐক্যের সামনে মোকাবেলা করার শক্তি তাদের নেই। এবং তাদের স্বপ্নের বাধা হয়ে দাড়িয়েছে।'

তি‌নি আরও ব‌লেন, 'দেশের এই সংকট থেকে মুক্তির একমাত্র পথ সুষ্টু নিরপেক্ষ নির্বাচন। সুষ্টু নির্বাচন শুধু আমরা চাই তা নয় আমাদের বন্ধু রাষ্ট্র গুলোও তা চায়। আমরা এর আগে যে নির্বাচন গুলো হয়েছে তা কোনটায় সুষ্টু হয়নি, বেগম জিয়াকে ছাড়া কোন নির্বাচন সুষ্টু হতে পারে না। দেশে আগামীতে যদি কোন নির্বাচন হয় মুক্ত খালেদা জিয়াকে নিয়েই নির্বাচন হবে অন্যতায় কোন নির্বাচন হবে না।'

'একই সাথে মিডিয়ার টুটি চেপে ধরেতে সরকার যে কালা কানুন করছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই।অ‌ভিল‌ম্বে এই  কা‌লা কানুন বা‌তি‌লের আহবান জানান তি‌নি।'

নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টু স্মৃতি সংসদ এর সভাপ‌তি সাইদ হাসান মিন্টু এর সভাপ‌তি‌ত্বে প্র‌তিবাদ সভায় আরও বক্তব্য র‌া‌খেন, বিএনপির সাংগঠনি সম্পাদক এ্যাড.রুহুল কুদ্দুস তালুকদার দুলু, প্রচার সম্পাদক, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী,  নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, এ্যাড.নিপুন রায় চৌধুরী প্রমুখ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:০৯, সেপ্টেম্বর ২৪, ২০২১

পুলিশের ভয়ে নদীতে ঝাপ দিয়ে কিশোরীর আত্মহত্যা


Los Angeles

১৬:২৫, সেপ্টেম্বর ৯, ২০২১

এসি আকরামের জবানবন্দিঃ ২২ খুনের মামলার আসামি ছিলেন কুখ্যাত ইমদু


Los Angeles

২০:০৫, সেপ্টেম্বর ৮, ২০২১

এসি আকরামের জবানবন্দিঃ ইমদু এক ভয়ংকর খুনীর নাম


Los Angeles

২৩:৪৯, সেপ্টেম্বর ৬, ২০২১

রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক খুন


image
image