image

আজ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং

দামপাড়া থেকে পালিয়ে বোয়ালখালীতে কোয়ারেন্টাইনে

শাহেদ হোসাইন ছোটন, বোয়ালখালী সংবাদদাতা    |    ১৬:০৫, এপ্রিল ৭, ২০২০

image

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর, হাজারি চর বড়ুয়াপাড়া ও মধ্যম শাকপুরা এলাকায় দুই পরিবারকে হোম কোয়ারেন্টিন এ থাকার নির্দেশনা জারি করে বোয়ালখালী উপজেলা প্রশাসন।

সোমবার সকালে অভিযান পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছিয়া খাতুন ।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মোঃ মোজাম্মেল হক চৌধুরী,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা জনাব ডাঃ মোঃ জিল্লুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ বীর ব্যাটেলিয়ন এর ক্যাপ্টেন মুবিনের নেতৃত্বে সেনাসদস্যবৃন্দ।

চট্টগ্রামের প্রথম করোনা রোগীর প্রতিষ্ঠান বাস্কেট সুপার শপ এ চাকরিরত খোকন বড়ুয়ার ছেলে সানি বড়ুয়া শপ বন্ধ করার পর তার গ্রাম বড়ুয়াপাড়ায় ফিরে এসে অবাধে এলাকায় চলাফেরা করার গোপন সংবাদ পেয়ে তার বাড়ীতে গিয়ে সত্যতা পাওয়া যায় ।

পরে উপজেলা নির্বাহী অফিসার তার বাড়ীর সামনে লাল পতাকা উড়িয়ে সতর্কতা মূলক ব্যানার লাগানোর নির্দেশ প্রদান করে পুরা পরিবারকে হোম কোয়ারেন্টিন এ থাকার কড়া নির্দেশ জারি করেন।

এছাড়াও মধ্যম শাকপুরা এলাকার সৈয়দ বেলাল, পিতা: মৃত সৈয়দ কাদের চট্টগ্রাম শহরের লকডাউন থাকা দামপাড়া এর পার্শ্ববর্তী এলাকা থেকে পুরা পরিবার নিয়ে গত তিন তারিখে চলে আসা পরিবারটিকে হোম কোয়ারেন্টিনে থাকার কড়া নির্দেশ জারি করেন উপজেলা প্রশাসন।

এ বিষয়ে বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন বলেন ' যেহেতু চট্টগ্রাম শহরেই করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে তাই আমরা শতভাগ সতর্ক আছি, সন্দেহভাজনদের হোম কোয়ারেন্টিন নিশ্চিতকরণ ও টেস্ট করানোর জন্য তৎপর আছি, আশা করব এ বিষয়ে তথ্য গোপন করে নিজের,  পরিবারের এবং সমাজের ক্ষতি করবে না'

এসিল্যান্ড মোজাম্মেল হক বলেন 'সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগীতায় আমাদের তৎপরতা অব্যাহত আছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৭, জুন ১৪, ২০২২

মিরসরাইয়ে ট্রাক চাপায় রিকশা নিহত ২, আহত ২ 


Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


image
image