image

আজ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং

করোনায় দমে যায়নি রাউজানের ডা.সাইফুল : মোবাইলে চলছে রোগী সেবা

রাউজান সংবাদদাতা    |    ০০:১১, এপ্রিল ১১, ২০২০

image

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) কঠিন মুহুর্তে দেশের অনেক ডাক্তার যখন চিকিৎসা দেয়া থেকে বিরত থাকছেন এমন সময়ে মোবাইলে চিকিৎসা সেবা দিচ্ছেন রাউজানের ছেলে ডা. সাইফুল ইসলাম। কর্মস্থলে চিকিৎসার পাশাপাশি সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত মোবাইলে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন তিনি। শুধু ফোন কলেই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটস্‌অ্যাপ, ফেসবুক মেসেঞ্জার ও ইমুর সাহায্যে চিকিৎসা সেবা দিচ্ছেন ৩৩ তম বিসিএস (স্বাস্থ্য) উত্তীর্ণ ডা. সাইফুল ইসলাম।

এই বিষয়ে প্রতিবেদকের সাথে কথা হয় ডা. সাইফুল ইসলামের সাথে। তিনি  জানান, ভয়াবহ এক পরিস্থিতিতে আমরা বসবাস করছি। সাধারণ মানুষ থেকে শুরু করে ডাক্তাররা পর্যন্ত আতঙ্কে আছে। করোনা ভয়ে অনেক মানুষ ঘর থেকে বের হচ্ছে না। এমন অবস্থায় চিকিৎসা ক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মূখিন হচ্ছে রোগীরা। আমি চিন্তা করলাম যারা ভয়ে ঘর থেকে বের হচ্ছে না, বা যাদের সাধারণ জ্বর, সর্দি, কাশি হয়েছে তাদের আতঙ্কিত না হয়ে চিকিৎসা দিতে। সে লক্ষ্যে নির্দিষ্ট মোবাইল নাম্বার দিয়ে ফেসবুকসহ লিফলেটের মাধ্যমে প্রচার করি।

ডা. সাইফুল ইসলাম আরও জানান, মোবাইলে চিকিৎসা সেবা দেওয়া হবে প্রচার হবার পর থেকেই গত ২৪ মার্চ থেকে কল আসা শুরু হয়। আমরা গ্রামের বাড়ি রাউজান থেকে শুরু দেশের বিভিন্ন জেলা-উপজেলা ও বিদেশ থেকে প্রবাসীরা পর্যন্ত কল দিয়ে তাদের সমস্যার কথা বলছে। এভাবে প্রতিদিন প্রায় ৬০ থেকে ৭০ টি কল আসে। অনেকদিন শতাধিক কল পর্যন্ত হয়ে যায়। মোবাইলের পাশাপাশি অনেকে স্যোশাল মাধ্যমেও তাদের সমস্যার কথা জানান। যারা ফোন কলের মাধ্যমে কথা বুঝতে পারেন না, তাদের বলি কোন ফার্মেসীতে গিয়ে কল দিতে। সেখান থেকে কল দিলে আমি ফার্মাসিস্টকে ওষুধের কথা বলে দিই। এভাবেই চেষ্টা করছি দেশের মানুষের জন্যে কিছু করতে।

মোবাইলে চিকিৎসা সেবা দিতে গিয়ে কোন সমস্যা বা বিড়ম্বনায় পড়তে হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, কোন সমস্যায় তেমন পড়তে হয়নি। তবে কিছুটা বিড়ম্বনা বলা যায়। অনেক প্রবাসী কোন অসুস্থতা ছাড়াই কল দিয়ে দেশের অবস্থা কেমন বা কি খবরাখবর জানতে চাচ্ছে। কাজের সময় এমন কল বিরক্ত লাগলেও অনেক সময় হাসি পাই।

জানা যায়, চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের এয়াছিন নগর গ্রামের ছেলে ডা.সাইফুল ইসলাম। তার পিতা মরহুম নুরুল ইসলাম সওদাগর। ২০০২ সালে হযরত এয়াছিন শাহ পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে উপজেলায় সেরা কৃতি ছাত্র হয়। এরপর চট্টগ্রাম হাজী মোহাম্মদ মহসিন কলেজ থেকে বিজ্ঞান শাখায় এইচএসসি সমাপ্ত করেন। ডাক্তার হবার নেশায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস ও পিজিটি কোর্স করে ঢাকা বারডেম থেকে সিসিডি সম্পর্ণ করে সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। সংসার জীবনে ডা.সাইফুল ইসলামের স্ত্রীও পেশায় একজন ডাক্তার। এক পুত্র সন্তানের জনক তিনি।

ডা.সাইফুল ইসলামের গ্রামের এলাকায় খবর নিয়ে জানা যায়, ডাক্তার হবার পর থেকেই গরীব ও অসহায়দের বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন তিনি। নিয়মিত সপ্তাহের প্রতি শুক্রবার হলদিয়া আমিরহাট বাজারে সকাল থেকেই গ্রামের মানুষকে চিকিৎসা সেবা দেন। ওষুধ কেনার টাকা না থাকলে নিজের পকেটের টাকা দিয়ে ওষুধ কিনে দেন। এলাকায় তিনি গরীবের ডাক্তার হিসেবে পরিচিতি পেয়েছেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

০১:১৭, মে ১৪, ২০২২

বাঁশখালী ইউপি নির্বাচনে নৌকায় শেষ হাসি যাঁদের


Los Angeles

০০:৩০, মে ১৪, ২০২২

কক্সবাজার-টেকনাফ সড়ক ঘেষে রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়া


Los Angeles

১৬:২৬, অক্টোবর ১৬, ২০২১

বীর নিবাস পাচ্ছেন বাঁশখালীর ১০ মুক্তিযোদ্ধা


Los Angeles

২০:৩৩, অক্টোবর ১৩, ২০২১

তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে বিপাকে বাঁশখালীর এক দরিদ্র পরিবার


Los Angeles

১১:২৪, অক্টোবর ১০, ২০২১

সীতাকুন্ড ইউপি নির্বাচন : নৌকা দাবি ৪৩জনের


Los Angeles

২০:১৯, অক্টোবর ৮, ২০২১

আবিষ্কারের বিস্ময় বালক বাঁশখালীর আশির, প্রয়োজন পৃষ্ঠপোষকতা


Los Angeles

২১:৩৮, অক্টোবর ৭, ২০২১

করোনাকালে বাল্যবিয়ে : পড়ালেখায় ইতি টেনে অনেক কিশোরী এখন পুরোদস্তুর সংসারী


image
image