শিরোনাম
ডেস্ক | ০০:১০, এপ্রিল ১৯, ২০২০
পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) ও মাস্ক পরিধান করে রাজধানীর গুলশান ও ধানমন্ডিতে ডাকাতির করার ঘটনাটি গুজব। দেশের বাইরে থেকে কয়েকজন ব্যক্তি ফেসবুকে এই গুজব ছড়াচ্ছে বলে ঢাকার ধানমন্ডি ও গুলশান থানা পুলিশ অভিযোগ করেছে।
শনিবার (১৮ এপ্রিল) ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, এটা গুজব। একটি গ্রুপ এই গুজব ছড়াচ্ছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তিনি নাগরিকদের বিভ্রান্তি না হওয়ার জন্য অনুরোধ জানান।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, গুলশানে কারও ঢোকার সুযোগ নেই। পিপিই পড়ে ডাকাতি এরকম গুজব আমরা জানতে পেরেছি। দেশের বাইরের বিভিন্ন ব্যক্তির ফেসবুক আইডি থেকে এই গুজব ছড়ানো হচ্ছে।
ফেসবুকের কোনো তথ্য যাচাই ছাড়া নাগরিকদের বিশ্বাস না করার অনুরোধ জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
Developed By Muktodhara Technology Limited