শিরোনাম
ঢাকা ব্যুরো | ২৩:১৪, মে ৫, ২০২০
মনিরুল হক বাবু।পুরান ঢাকার হাজারীবাগের ২২নং ওয়ার্ডের কর্মহীন মানুষ এবং খাদ্য সংকটে থাকা পরিবার গুলোর কাছে তিনি যেন এক মহান আদর্শিক মানবিক নেতা হিসেবেই পরিচিত হয়ে উঠেছেন।
রাজনৈতিক আদর্শে আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও গত দুটি সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি ঢাকা দঃসিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড থেকে আওয়ামীলীগের মনোনয়ন পাননি। একবার স্বতন্ত্র নির্বাচন করেও পাশ করতে পারেননি।দল মনোনিত প্রার্থীর কাছে হেরে গিয়েছিলেন। এবারও দল থেকে মনোনয়ন না পাওয়ায় আর নির্বাচন করেননি। দল থেকে দুই দুই বার মনোনয়ন না পেয়ে কাউন্সিলর হতে না পারলেও জনসেবা থেকে তিনি পিছপা হননি। দলের আদর্শ ধরে রেখেই ঢাকা-১০এর তিন তিন বারের সংসদসদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস এর নেতৃত্বের প্রতি আস্থা রেখেই তাকে রাজনৈতিক মুরুব্বি হিসেবে তার পরামর্শ অনুযায়ী এলাকায় দলের হয়ে জনসেবা করে যাচ্ছেন গত একযুগ ধরে।বর্তমান নবনির্বাচিত সংসদসদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন এবং নব নির্বাচিত মেয়র ঢাকা দঃ সিটির জনসেবক ব্যারিস্টার ফজলে নূর তাপসের পাশে থেকেই জননেত্রী জাতিরজনক বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার নেতৃত্বে সচল ঢাকা বাস্তবায়নে কাজ করতে চান।

মনিরুল হক বাবু সিটিজি সংবাদ.কম এর সঙ্গে একান্ত আলাপ কালে বললেন, আমি কাউন্সিলর না হলেও নবনির্বাচিত নগর সেবক ব্যারিস্টার ফজলে নূর তাপসের স্বপ্নের সচল ঢাকা বাস্তবায়নের কাজ করতে চাই।
চলমান করোনা সংকট মোকাবেলায় আমাদের নেত্রীর নির্দেশনা,ঢাকা-১০ এর নবনির্বাচিত সংসদসদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন ভাই এবং নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের নির্দেশেই কর্মহীন মানুষ এবং খাদ্য সংকটে থাকা পরিবার গুলোর পাশে দাড়িয়েছি। সরকারি সহায়তা নয় ব্যক্তিগত তহবিল থেকে গত একমাসে দুই হাজার পরিবারকে নিত্যপণ্যের খাদ্য সহায়তা প্রদানের কথা জানিয়ে তিনি বলেন, চাল,ডাল,তেল,আলু,পেয়াজ, লবনের পাশাপাশি পরিবারগুলোর কাছে বিনামূল্যে সবজি সরবরাহেরও ব্যবস্থা করেছি। পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার,মাস্ক বিতরনসহ করোনা সচেতনতায় লিফলেট বিতরণও করা হয়েছে।
তিনি বলেন,রাজনীতি ও মানবতা দুটো একই সুতয়গাথা।কিন্তু অনেকে ক্ষেত্রেই আজ রাজনীতি কে মানুষ পছন্দ করছেন না গুটিকয়েক অসৎ নেতৃত্ব ও মানবিকতা না থাকার কারনে। আমরা মানুষের সংকটকালীন সময়ে মানবিক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।মানুষ মানুষের জন্য।

তিনি বলেন, ব্যবসা শুরু করেছি ৯০ দশকের প্রথম দিকে। এরপর স্বেচ্ছাসেবক লীগের মাধ্যমে আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি।ছোট বেলা থেকেই ব্যবসায়ী পরিবারে বড় হয়েছি।হতে পারে পারিবারিক সেই ব্যবসা বৃহৎ আকারে ছিলো না, তবে আমাদের পরিবার কারো দানখয়রাত নির্ভর পরিবার নয়, আমরা আদর্শিক ভাবে সততা নিয়েই বড় হয়েছি। ১৯৭৬ সালে পুরান ঢাকার এনায়েতগঞ্জে জন্ম নেয়া এই তরুণ রাজনৈতিক পেশায় একজন ঠিকাদার। বর্তমানে ঢাকা মহানগর দঃ আওয়ামীলীগের হাজারীবাগ থানার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।এর পূর্বে তিনি একই থানার প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
Developed By Muktodhara Technology Limited